Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর আয়োজনে সোনারগাঁয়ে ২২টি স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ পুনর্মিলনী

By একুশে বাংলা নিউজ
June 22, 2025 1 Min Read
0

রেনেসা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর আয়োজনে সোনারগাঁয়ে ২২টি স্বেচ্ছাসেবী সংগঠনের ঈদ পুনর্মিলনী

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আলোকিত সমাজ বিনির্মাণে যারা নীরবে কাজ করে যান, সেইসব স্বেচ্ছাসেবক ও কনটেন্ট ক্রিয়েটরদের মানসিক প্রশান্তি, সুস্থ বিনোদন এবং সাংগঠনিক সংহতির লক্ষ্যে ঈদ পুনর্মিলনী আয়োজন করেছে সোনারগাঁয়ের ২২টি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ রবিবার (২২ জুন ২০২৫), সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী ডা. এম. এ ছাত্তার কেন্দ্রীয় গণ বিদ্যালয় (ব্যাইচ) প্রাঙ্গণে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন মহাসচিব মীযানুর রহমান। "মানুষ বাঁচবে কত দিন, সেবা বাঁচবে চিরদিন"—এই সেবামূলক চেতনাকে ধারণ করেই দিনব্যাপী উৎসবমুখর আয়োজন চলে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক এবং...
২২৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আলোকিত সমাজ বিনির্মাণে যারা নীরবে কাজ করে যান, সেইসব স্বেচ্ছাসেবক ও কনটেন্ট ক্রিয়েটরদের মানসিক প্রশান্তি, সুস্থ বিনোদন এবং সাংগঠনিক সংহতির লক্ষ্যে ঈদ পুনর্মিলনী আয়োজন করেছে সোনারগাঁয়ের ২২টি স্বেচ্ছাসেবী সংগঠন।

আজ রবিবার (২২ জুন ২০২৫), সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী ডা. এম. এ ছাত্তার কেন্দ্রীয় গণ বিদ্যালয় (ব্যাইচ) প্রাঙ্গণে এই ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন এবং সঞ্চালনায় ছিলেন মহাসচিব মীযানুর রহমান।

“মানুষ বাঁচবে কত দিন, সেবা বাঁচবে চিরদিন”—এই সেবামূলক চেতনাকে ধারণ করেই দিনব্যাপী উৎসবমুখর আয়োজন চলে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্ট সাংবাদিক এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও অংশগ্রহণ করেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ, তরুণ কনটেন্ট ক্রিয়েটর, সমাজকর্মী, সাংবাদিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় সৃজনশীল ব্যক্তিবর্গ।

আলোচনায় বক্তারা বলেন,

“এই সমাজে প্রকৃত পরিবর্তন আনতে হলে স্বেচ্ছাসেবীদের মর্যাদা দিতে হবে। তারা কাজ করে যান নিঃস্বার্থভাবে, বিনিময়ে কিছু চায় না—শুধু একটি মানবিক সমাজ।”

অনুষ্ঠানে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, সম্মাননা প্রদান, মতবিনিময় পর্ব ও ভ্রাতৃত্বের মিলনমেলা।

সামাজিক সংহতি, মূল্যবোধ ও সংগঠনের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে এই আয়োজন একটি উদাহরণ হয়ে থাকবে—এমনটাই মনে করেন আয়োজকরা।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী অতিথিদের সম্মানে পরিবেশিত হয় মধ্যাহ্নভোজ।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

‘ভোক্তার অধিকার নিশ্চিত করতে স্বতন্ত্র মন্ত্রণালয় গঠন করতে হবে’

Next

সিদ্ধিরগঞ্জে সিসিএস সদস্যদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ