বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাতির আতঙ্কে এলাকাবাসী

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৮৯৭ বার পড়া হয়েছে
৪৫৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁও উপজেলায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।গতকাল সোমবার রাত আনুমানিক ৯ টা ২০ মিনিটের দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মঙ্গলের গাঁও বটতলা বাজার এলাকার পুলিশ ফাঁড়ি সংলগ্ন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লেয়ার ফার্মস(প্রস্তাবিত)গেট এর নিকট ডাকাতির ঘটনাটি ঘটে।সরে জমিনে গিয়ে জানাযায়-রাস্তার মাঝে কলা গাঁছ ও বাঁশ ফেলে পথচারীদের গতি রোধ করে ৬/৭ জনের একটি ডাকাত দল দেশীয় অস্ত্রে-সশ্রে সজ্জিত হয়ে ডাকাতি চালায়।ডাকাতি কালে বটতলা বাজারের ফল ব্যবসায়ী দুধঘাটা গ্রামের প্রয়াত ইসহাক মেম্বারের ছেলে মোঃ আবুল হোসেনের নিকট থেকে নগদ ২০ হাজার,ক্রমান্বয়ে আরো দুই ব্যবসায়ী হতে ৪ হাজার ও ৫ হাজার টাকা এবং দুই অটো চালকের সারাদিনের উপার্জন একজনের নিকট হতে প্রায় ১ হাজার ৪ শত টাকা এবং অপরজনের নিকট হতে প্রায় ১ হাজার ৫ শত টাকা এবং মোবাইল সেট সহ জরুরি কাগজপত্র নিয়ে যায়।রাস্তায় যান চলাচল বেশি থাকায় কয়েক মিনিটের মধ্যে রাস্তার উভয়দিক থেকে আসা প্রায় ৫০ থেকে ৬০ টি যানবাহন হতে লোকজন নেমে আসতে দেখে দ্রুত গতিতে ডাকাত দল এলোমেলোভাবে পাশে থাকা কাঁশবনের জঙ্গলে পালিয়ে যায়।ঘটনাস্থল থেকে একজন ডাকাত পিয়ার নগরের দিকে দৌড়াতে থাকলেও কেউ বুঝতে পারেনি সে ডাকাত,পরে লাল-জামা পরিহিত ঐ ডাকাতও পালিয়ে যায়।শম্ভূপুরা,পিরোজপুর ও মোগরাপাড়া ইউনিয়ন এবং গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের(বলাকীচর) লোকজনের চলাচলের একমাএ প্রধান রাস্তায় প্রতিনিয়তই ঘটে এরকম ডাকাতির ঘটনা।রাস্তায় ডাকাতির ঘটনায় অনেকেই হারাচ্ছে তার সর্বস্ব।তাই এই রাস্তায় চলাচলকারী এলাকাবাসী রয়েছেন ডাকাত আতঙ্কে।পথচারীদের নিরাপত্তার জন্য প্রায় একযুগ পূর্বে রাস্তার পাশে পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হলেও পুলিশ ফাঁড়ির দরজায় ঝুলে তালা।শুধু নাম মাত্রে পুলিশ ফাঁড়ি,অবহেলিতভাবে পড়ে রয়েছে পুলিশ ফাঁড়িটি।এলাকাবাসীর অভিযোগ-আইন শৃঙ্খলার অবনতির কারণে এলাকায় ঘটতেছে ডাকাতি সহ আরো অপরাধ মূলক ঘটনা।তাই অপরাধ মূলক ঘটনাস্থলে পুলিশের তৎপরতা বাড়াতে হবে বলে জানান এলাকাবাসী।ঘটনার ব্যাপারে জনপ্রতিনিধি আব্দুল আজিজ ও খোরশেদ ফরাজী মেম্বার দুঃখ প্রকাশ করেছেন এবং রাস্তায় যাহাতে আর ডাকাতি হতে না পারে সে ব্যাপারে উপর মহলে যোগাযোগ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন।সোনারগাঁও থানার ইন্সপেক্টর(তদন্ত)রাশেদুল হাসান খাঁন জানান-ডাকাতির ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেখতে পেয়েছি।ডাকাতির ব্যাপারে তিনি আরো বলেন-তথ্য মতে বিভিন্ন এলাকার সঙ্ঘবদ্ধ চক্র এই ডাকাতির সাথে জড়িত।আমাদের পুলিশ বাহিনী এই সঙ্ঘবদ্ধ চক্রকে ধরতে মাঠে কাজ করছে এবং রাস্তায় পুলিশি টহল জোরদার করবে।ডাকাতির ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews