Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘এক হাজার’ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

By একুশে বাংলা নিউজ
September 11, 2025 1 Min Read
0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘এক হাজার’ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘এক হাজার’ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর যানজট নিরসনে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ‘এক হাজার’ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কের সোনারগাঁ অংশে কাঁচপুর এলাকার পূর্বপাশে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালান উপজেলা প্রশাসন। ফারজানা রহমান বলেন, ‘ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট নিরসনে কয়েক বার মহাসড়কের পাশে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। কিন্তু প্রতিবারই কয়েক সপ্তাহ না যেতেই...
৪৮৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘এক হাজার’ অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১০ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর যানজট নিরসনে সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ‘এক হাজার’ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টা থেকে মহাসড়কের সোনারগাঁ অংশে কাঁচপুর এলাকার পূর্বপাশে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালান উপজেলা প্রশাসন।

ফারজানা রহমান বলেন, ‘ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট নিরসনে কয়েক বার মহাসড়কের পাশে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। কিন্তু প্রতিবারই কয়েক সপ্তাহ না যেতেই স্থানীয় কিছু দুষ্টু চক্র পুনরায় দখল করে। কিন্তু এবার কোনো ক্রমেই দখল করা যাবে না। জেলা প্রশাসকের নির্দেশনাতেই এবার সোনারগাঁয়ের এমন অভিযান চালানো হয়েছে। যদি এর পর কোনো ব্যক্তি আবার দখল করার পাঁয়তারা করে, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।’

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি (কাঁচপুর অঞ্চল)ফাইরুজ তাসনীম, কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী, কাঁচপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহআলম।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

মুন্সীগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

Next

প্রাণ প্রকৃতির অভিভাবক হিসেবে পর্দায় হাজির তারেক রহমান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ