Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ চাষাড়ায় যৌথবাহিনীর অভিযানে ৯ জন গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
September 19, 2025 2 Min Read
0

নারায়ণগঞ্জ চাষাড়ায় যৌথবাহিনীর অভিযানে ৯ জন গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে জেলা মাজিস্ট্রেট/মোবাইল কোর্টের উপস্থিতিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছে  নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট। শুক্রবার রাত ৮ টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে, ডিবি, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান ব্লক রেইড পরিচালনা করে ২৭ জন মাদকসেবীকে গ্রেফতার  করে এদের মধ্যে ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান হয়। এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন প্রকার সরঞ্জামও জব্দ করা হয়েছে। বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা হলো ১/ মোঃ রাকিব (২০), ২/ মোঃ রাজন (২১), ৩/ মোঃ লেবু...
৪০৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে জেলা মাজিস্ট্রেট/মোবাইল কোর্টের উপস্থিতিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে ৯ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করেছে  নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট।

শুক্রবার রাত ৮ টার দিকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া রেলস্টেশন সংলগ্ন এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী মাজিস্ট্রেট মোনাব্বর হোসেনের নেতৃত্বে, ডিবি, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান ব্লক রেইড পরিচালনা করে ২৭ জন মাদকসেবীকে গ্রেফতার  করে এদের মধ্যে ৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান হয়।

এ সময় তাদের কাছ থেকে মাদক সেবনের বিভিন্ন প্রকার সরঞ্জামও জব্দ করা হয়েছে।

বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তরা হলো ১/ মোঃ রাকিব (২০), ২/ মোঃ রাজন (২১), ৩/ মোঃ লেবু শেখ (৫০) ৪/ মোঃ ফারুক (৬৫), ৫/ মোঃ জাহাঙ্গীর (২৫), ৬/ মোঃ হানিফ (২৫), ৭/ মোঃ রবিন (২৫),  ৮/ মোঃ লিমন (১৯) ও ৯/ মোঃ সিয়াম (২০)

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ৭০/৮০ জনকে আটক করা হলেও  যাচাই–বাছাইয়ের মাধ্যমে ১৮ জনকে থানা হেফাজতে দেওয়া হয়েছে এবং ৯ জনকে নির্বাহী আদেশে সাজা প্রদান করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী বলেন, জেলায় মাদকসেবীর সংখ্যা বেড়ে যাওয়ায় এলাকায় কিশোর গ্যাং সিন্ডিকেট সহ, চুরি – ডাকাতি, ছিনতাই, গুম – খুনসহ সকল প্রকার অপরাধ  ক্রমশই বৃদ্ধি পাচ্ছে।

এই সকল অপরাধ দমনে প্রশাসনের একাধিক বাহিনী ও যৌথ বাহিনীর অভিযান চলমান রয়েছে, এরই ধারাবাহিকতায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এই সকল অপরাধ দমনে জিরো টলারেন্স ঘোষণা করেছে।

তিনি আরোও জানান  আটককৃতদের মধ্যে যাচাই-বাছাই সাপেক্ষে কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ও কোনো প্রকার  অপরাধের  সাথে সংশ্লিষ্টতা না-থাকায় ১৮ জনকে মুচলেকা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও সাজাপ্রাপ্ত ৯ জনকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়েছে।

চলমান এই অভিযান সমগ্র জেলায় আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপারের  এই কর্মকর্তা।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনে রাসূল (সা.) এর আদর্শ প্রতিষ্ঠায় সিরাত বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

Next

সোনারগাঁয়ে ডাব পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের দায়ের কোপে ওমর ফারুক খোকা নামে এক যুবক নিহত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *