বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনকে নিয়ে অপপ্রচার – ফেক আইডি ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি অনিক খান সিয়ামের

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪৮ বার পড়া হয়েছে
৪৪৫

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নকে কেন্দ্র করে অপপ্রচার ও মিথ্যাচারের প্রতিবাদ জানিয়েছেন জাতীয় যুবশক্তি (এন সিপি) নারায়ণগঞ্জ জেলা শাখার নেতা অনিক খান সিয়াম।

তিনি বলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এলাকার কিছু অসাধু চক্র ফেক আইডি ব্যবহার করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নমূলক কাজে নিয়োজিত একজন মানুষকে নিয়ে এমন অপপ্রচার দুঃখজনক।

অনিক খান সিয়াম আরও বলেন, “আল্লাহ যাকে সম্মানিত করেন, এই দুনিয়ার কারো শক্তি নেই যে তাকে অসম্মান করবে। মামুন ভাই মানুষের উপকার ছাড়া কখনো কারো ক্ষতি করেননি। বরং তিনি বৈদ্যেরবাজার ইউনিয়নের গর্ব।”

তিনি এলাকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদাহরণ তুলে ধরে বলেন—
১. রাস্তাঘাট ও কালভার্ট নির্মাণ
২. ড্রেনেজ ও পাইপ লাইন সংস্কার
৩. শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন
৪. অসহায় ও গরিব মানুষের পাশে দাঁড়ানো

অনিকের দাবি, অতীতে কোনো চেয়ারম্যান এভাবে উন্নয়নমূলক কাজ করে দেখাতে পারেননি, যা হাজী আব্দুল্লাহ আল মামুন করছেন।

তিনি অভিযোগ করেন, কিছু স্বার্থান্বেষী মহল তাকে কখনো আওয়ামী লীগ ট্যাগ, কখনো চাঁদাবাজ, কখনো টেন্ডারবাজ বলে অপপ্রচার চালায়। অথচ বাস্তবে এসবের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। জনগণের স্বার্থে জনপ্রতিনিধিদের সব দলের সঙ্গে সম্পর্ক রাখতেই হয়, অন্যথায় উন্নয়ন সম্ভব নয়।

অনিক খান সিয়াম বৈদ্যেরবাজার ইউনিয়নের জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, “ফেক আইডি থেকে প্রতিনিয়ত মিথ্যা নিউজ ছড়ানো হচ্ছে। জনগণই মামুন ভাইয়ের সবচেয়ে বড় শক্তি। তাদের দোয়াই তার সবচেয়ে বড় মূলধন।”

তিনি সবশেষে বিশেষভাবে অনুরোধ জানান, যারা ফেক আইডি ব্যবহার করে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্যোগী হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews