1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল আসামি ইন্টারপোলের সহায়তায় গ্রেপ্তার ভাদুর উচ্চ বিদ্যালয়ে ব্যাচভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন সিদ্ধিরগঞ্জে ৭৬০ পিস ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক, র‌্যাব-১১’র অভিযান সোনারগাঁয়ে সড়ক সংস্কারের সুযোগে ডাকাতি: সংঘবদ্ধ চক্রের ৭ সদস্য গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মালামাল নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে পশুর হাট ও ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব-১০ র‍্যাব-১১’র পৃথক মাদকবিরোধী অভিযানে নারায়ণগঞ্জে ১১৯ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ ফতুল্লায় যাত্রীবেশে অটোরিকশা চালকের গলা কেটে হত্যাচেষ্টা: ২৪ ঘণ্টার মধ্যে প্রধান আসামি রাহিম গ্রেপ্তার মিষ্টিতে ক্যামিকেল রং, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিন: সোনারগাঁয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ৫০ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিশ্ব পর্যটন দিবস–২০২৫ উদযাপন : টেকসই উন্নয়নে পর্যটন।

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৯৪ বার পড়া হয়েছে
৪৫৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আজ (২৭ সেপ্টেম্বর) বিশ্ব পর্যটন দিবস–২০২৫ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল “Tourism and Sustainable Transformation”“টেকসই উন্নয়নে পর্যটন”।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ র‌্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় জেলা প্রশাসক বলেন, “টেকসই উন্নয়নের সাথে পর্যটন খাতের সম্পর্ক অত্যন্ত গভীর। পর্যটন শুধু অর্থনীতিকে শক্তিশালী করে না, এটি পরিবেশ সংরক্ষণ ও স্থানীয় সংস্কৃতির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সুপরিচিত পর্যটন প্রতিষ্ঠানসমূহ— সোনারগাঁ রয়েল রিসোর্ট, বাংলা তাজমহল, সায়রা গার্ডেন, সুবর্ণভূমি রিসোর্টসহ বিভিন্ন হোটেল ও রিসোর্ট এবং অঙ্গসংগঠনের প্রতিনিধি।

সোনারগাঁ রয়েল রিসোর্টের পক্ষ থেকে প্রতিশ্রুতি একটি আধুনিক ৪-তারকা হোটেল ও রিসোর্ট হিসেবে সোনারগাঁ রয়েল রিসোর্ট টেকসই পর্যটন উন্নয়নে তাদের অঙ্গীকার ব্যক্ত করে। তারা জানায়—প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ,পানি ও বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার,আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা,স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য পর্যটকদের সামনে তুলে ধরা,এবং স্থানীয় জনগণের কর্মসংস্থান সৃষ্টি— এসব ক্ষেত্রে তারা বিশেষ ভূমিকা রাখবে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সোনারগাঁ রয়েল রিসোর্ট ঘোষণা করে, “আমরা সবসময় টেকসই উন্নয়নে পর্যটনকে এগিয়ে নিতে কাজ করে যাব।”বিশ্ব পর্যটন দিবস-২০২৫ উপলক্ষে মাসব্যাপী থাকবে রুমের ভাড়ার উপর ৪০% ডিসকাউন্ট।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট