Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকফ্যাশন

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন

By একুশে বাংলা নিউজ
October 27, 2025 1 Min Read
0

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে মানব কল্যাণ পরিষদের উদ্যোগে বিউটিফিকেশন কোর্সের উদ্বোধন

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে বেকার যুব নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে ৭ দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করেছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদ এর তত্ত্বাবধানে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের স্থানীয় একটি মিলনায়তনে এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ। তিনি বলেন, “বিউটিফিকেশন কোর্সের মাধ্যমে তরুণীরা স্বাবলম্বী হয়ে সমাজে নিজেদের জায়গা করে নিতে পারবে। যুব সমাজকে দক্ষ করে তোলাই আমাদের লক্ষ্য।” অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রিয়াজুল হক, স্বাগত বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর মোঃ...
৩২৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে বেকার যুব নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বিনামূল্যে ৭ দিনব্যাপী বিউটিফিকেশন প্রশিক্ষণ কোর্স এর উদ্বোধন করেছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। মানবিক সংগঠন মানব কল্যাণ পরিষদ এর তত্ত্বাবধানে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের স্থানীয় একটি মিলনায়তনে এ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন নারায়ণগঞ্জ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ। তিনি বলেন,

“বিউটিফিকেশন কোর্সের মাধ্যমে তরুণীরা স্বাবলম্বী হয়ে সমাজে নিজেদের জায়গা করে নিতে পারবে। যুব সমাজকে দক্ষ করে তোলাই আমাদের লক্ষ্য।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রিয়াজুল হক,
স্বাগত বক্তব্য রাখেন কোর্স কো-অর্ডিনেটর মোঃ আমজাদ হোসেন এবং সঞ্চালনায় ছিলেন মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল রাজ্জাক। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেশনাল মেকআপ আর্টিস্ট ও হেয়ার এক্সপার্ট নাসিমা রহমান সিনথিয়া।

অনুষ্ঠানে অংশগ্রহণ করেন— দিনাত জাহান, উম্মে সুফিয়া হ্যাপী, সুমাইয়া, মুসলেমা খাতুন, সোহানা আক্তার, জান্নাত আরা মুনমুন, নুসরাত হোসেন নিশু, লিজা বেগম, রেশমী আক্তার, মেহনাজ সুলতানা, জান্নাতুল মীম, নুসরাত জাহান সাদিয়া, আবেদা সুলতানা লামিয়া, নাজমা আক্তার নিশি, ইতি বর্মন, রোকসানা আক্তার কলি, সাদিয়া আফরোজ স্নিগ্ধা, চায়না আক্তার, আসমা আক্তার, জারিন তাসনিম আনিশা, মাইশা মালিহা পুষ্পিতা, নাবিলা মুস্তারি, নূপুর আক্তার, পুনম আক্তার, রওশন আরা জাহান, লিপি আক্তার, আয়শা আক্তার ও শিউলী বেগম প্রমুখ।

অনুষ্ঠানের শেষ পর্বে নারী উদ্যোক্তা ইসরাত জাহান মুনা তার হাতে তৈরি এক মনোমুগ্ধকর কেক সকলের মাঝে উপহার দেন। পরে প্রধান অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীরা একসঙ্গে কেক কেটে কোর্সের সফলতা ও নারী উদ্যোক্তা হিসেবে আত্মপ্রত্যয়ের শুভ সূচনা করেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁওয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার করেছে র‍্যাব-১১

Next

র‍্যাব-১১, জেলা প্রশাসন ও কাস্টমসের যৌথ অভিযানে সিদ্ধিরগঞ্জে রয়েল টোবাকো কোম্পানিকে ২ লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ড

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ