Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জসোনারগাঁ

সোনারগাঁয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান, ৪ যানবাহনে জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ

By একুশে বাংলা নিউজ
October 30, 2025 1 Min Read
0

সোনারগাঁয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান, ৪ যানবাহনে জরিমানা ও হাইড্রোলিক হর্ন জব্দ

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে পৃথকভাবে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে শব্দদূষণকারী ৪টি যানবাহনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। সোনারগাঁ উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান এবং কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় সোনারগাঁ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের...
৩৯৩

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে পৃথকভাবে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে শব্দদূষণকারী ৪টি যানবাহনকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৫টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়।

সোনারগাঁ উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিকুর রহমান এবং কাঁচপুর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এসময় সোনারগাঁ থানা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর জানায়, শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে বিধিমালার ১৮(২) ধারা অনুযায়ী জরিমানা করা হয়েছে এবং হাইড্রোলিক হর্ণগুলো জব্দ করা হয়।

এছাড়াও, শব্দ দূষণকারী যানবাহনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জের গোদনাইলে ফ্রিজে বাসি গ্রিল সংরক্ষণ, দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা।

Next

রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলি, শীর্ষ সন্ত্রাসী শফিক রাজধানীতে অস্ত্রসহ গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ