বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

ঐতিহাসিক বৈদ্যেরবাজার খেয়াঘাটে নির্মিত হচ্ছে আধুনিক মডেল ঘাট

  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৬৮৪ বার পড়া হয়েছে
৪২৮

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহাসিক শতবর্ষী বৈদ্যেরবাজার খেয়াঘাটে আধুনিক ও মডেল ঘাট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন

চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন বলেন,

“আমাদের ইউনিয়নে দুটি শতবর্ষী বাজার রয়েছে—একটি আনন্দবাজার এবং অন্যটি বৈদ্যেরবাজার। প্রতিদিন পার্শ্ববর্তী দুই জেলার মানুষ এই ঘাট ব্যবহার করেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থান থেকে ঘুরতে আসা পর্যটকদের সমাগমও হয় এখানে। তাই পর্যটক ও স্থানীয় জনগণের সুবিধার্থে ঘাটটিকে আধুনিকভাবে নির্মাণের উদ্যোগ নিয়েছি।”

তিনি আরও বলেন,“প্রতিদিন ভোরে শত শত জেলে এই ঘাট দিয়ে জীবিকা নির্বাহ করে। তাই আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই এই ঘাটের উন্নয়নে কাজ করছি। ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুম মেম্বারসহ সকল সদস্যদের মতামত ও সহযোগিতায় ঘাটটিকে একটি মডেল ঘাটে রূপান্তরের উদ্যোগ নিয়েছি। এছাড়া সোনারগাঁও থানা বিএনপির নেতা আমিনুল ইসলাম এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও সহযোগিতা করছেন।”

সম্প্রতি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে সোনারগাঁও উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন এবং সহকারী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. জাহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে বৈদ্যেরবাজার খেয়াঘাট পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন বলেন,

“আমরা আজ সরজমিনে ঘাটটি পরিদর্শন করেছি এবং প্রাথমিকভাবে দৈর্ঘ্য ও প্রস্থ মেপে কিছু মেজারমেন্ট সম্পন্ন করেছি। খুব দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ইউনিয়ন পরিষদের যৌথ উদ্যোগে ঘাট নির্মাণের উদ্বোধনী কাজ শুরু করা হবে। ঐতিহাসিক বৈদ্যেরবাজার ঘাটকে আধুনিক ও আকর্ষণীয় করে গড়ে তোলার লক্ষ্যে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান স্যারের নেতৃত্বে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান বলেন,

“দায়িত্ব গ্রহণের পর থেকেই সোনারগাঁওয়ের মানুষের সেবার মান উন্নয়ন ও রাস্তাঘাটের কাজগুলো দ্রুত সম্পন্ন করার চেষ্টা করে যাচ্ছি। শুধু বৈদ্যেরবাজার নয়, সোনারগাঁওয়ের বিভিন্ন এলাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আওতায় উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে। বৈদ্যেরবাজার খেয়াঘাটের কাজও দ্রুত সময়ের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ।”

শতবর্ষী ঐতিহ্যবাহী বৈদ্যেরবাজার খেয়াঘাট দীর্ঘদিন ধরে সোনারগাঁওয়ের জনগণের যাতায়াত, বাণিজ্য ও জীবিকার অন্যতম কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। ঘাটটি আধুনিকায়নের কাজ সম্পন্ন হলে এটি সোনারগাঁওয়ের পর্যটন ও অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে।


 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews