Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জ

দৌলতপুরে দুইজন নিহতের ঘটনায় প্রধান আসামি সোহেল মন্ডল নারায়ণগঞ্জে গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
November 5, 2025 1 Min Read
0

দৌলতপুরে দুইজন নিহতের ঘটনায় প্রধান আসামি সোহেল মন্ডল নারায়ণগঞ্জে গ্রেফতার

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহতের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামি ও মন্ডল গ্রুপের সর্দার সোহেল মন্ডলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বাংলাদেশ আমার অহংকার — এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যা এবং আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় র‌্যাব জনগণের আস্থা অর্জনে ইতোমধ্যেই সফল হয়েছে। র‌্যাব-১১, সদর কোম্পানি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ৪ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাত্রি ৮:২০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাশিপুর দেওয়ানবাড়ি কবরস্থান এলাকায়...
৫১৩

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহতের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত প্রধান আসামি ও মন্ডল গ্রুপের সর্দার সোহেল মন্ডলকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

বাংলাদেশ আমার অহংকার — এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ চাঞ্চল্যকর হত্যা এবং আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারি ও নিয়মিত আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় র‌্যাব জনগণের আস্থা অর্জনে ইতোমধ্যেই সফল হয়েছে।

র‌্যাব-১১, সদর কোম্পানি, আদমজীনগর, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল ৪ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাত্রি ৮:২০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কাশিপুর দেওয়ানবাড়ি কবরস্থান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এজাহারনামীয় ২ নম্বর আসামি সোহেল মন্ডল (৪০), পিতা—নওয়াব মন্ডল, সাং—বাগোয়ান, কান্দিরপাড়া, থানা—দৌলতপুর, জেলা—কুষ্টিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব সদস্যরা।

এজাহার ও গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ দিবাগত রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত ও অন্তত পাঁচজন আহত হন। নিহতরা হলেন— ওই গ্রামের বিছার সরদারের ছেলে সারফান সরদার (৩৫) এবং হাসেম সরদারের ছেলে বায়জীদ সরদার (৪৫)।

দীর্ঘদিন ধরে এলাকায় বায়জীদ সরদার ও সোহেল মন্ডল গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে মঙ্গলবার গভীর রাতে দুই পক্ষের মধ্যে এক ঘণ্টাব্যাপী সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই সারফান সরদার মারা যান এবং গুরুতর আহত বায়জীদ সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

গ্রেফতারকৃত আসামি সোহেল মন্ডলকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জ (৩) আসনে বিএনপির আজহারুল ইসলাম মান্নান কে ধানের শীষের প্রার্থী মনোনীত করায় রফিকুল ইসলাম পক্ষ থেকে আনন্দ মিছিল।

Next

সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরামের নব-গঠিত কমিটি’ গঠন।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *