বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে অর্ধকোটি টাকার ডাকাতি: র‍্যাব-১১ এর অভিযানে ডাকাত নাহিদ গ্রেফতার

  • প্রকাশিত: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ৫৯৪ বার পড়া হয়েছে
৪৫৭

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের গজারিয়ায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যের বাড়িতে সংঘটিত অর্ধকোটি টাকার ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত চক্রের সদস্য নাহিদ (৩৪) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

বাংলাদেশ আমার অহংকার — এই স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায়, র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাহিদকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, ০৭ নভেম্বর ২০২৫ ইং তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার তেতৈতলা এলাকা থেকে নাহিদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদ (৩৪) কামাল হোসেনের পুত্র এবং গজারিয়া উপজেলার তেতৈতলা এলাকার বাসিন্দা।

মামলার সূত্রে জানা যায়, গত ০২ নভেম্বর রাত সোয়া ৩টার দিকে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় একটি সঙ্ঘবদ্ধ ডাকাত দল অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাজী মোঃ ফজলুল হকের বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে বাড়ির জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ৫৪ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

প্রায় ৪৫ মিনিট ধরে চলা এই ডাকাতিতে ডাকাতরা তিন লাখ টাকা নগদ, ৩২ ভরি স্বর্ণালঙ্কার ও ৯টি মোবাইল ফোন লুট করে নেয়। যাওয়ার সময় তারা পরিবারের সবাইকে একটি কক্ষে আটকে বাইরে থেকে তালা দিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে ভুক্তভোগী ফজলুল হক গজারিয়া থানায় একটি ডাকাতি মামলা দায়ের করলে ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

এ ঘটনার পর র‍্যাব-১১ অভিযানে নামে এবং গোয়েন্দা নজরদারী বাড়ায়। শেষ পর্যন্ত নিজেদের তথ্য ও প্রযুক্তি ব্যবহার করে ডাকাত নাহিদকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-১১ এর একটি দল।

গ্রেফতারকৃত নাহিদকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews