Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জসোনারগাঁ

সোনারগাঁয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে জাতীয় পার্টি নেতাসহ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ৩

By একুশে বাংলা নিউজ
November 7, 2025 1 Min Read
0

সোনারগাঁয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে জাতীয় পার্টি নেতাসহ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাতীয় পার্টি নেতা সজীবসহ চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আব্দুর রউফ ও তার ছোট ভাই আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতে আব্দুর রউফের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালানো হয়। একপর্যায়ে প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় জাতীয় পার্টির নেতা সজীব ও তার ভাড়াটিয়াদের ১০ থেকে ১২টি ঘর ভাঙচুর ও লুটপাট করা...
৪৯৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে জাতীয় পার্টি নেতা সজীবসহ চারটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা আব্দুর রউফ ও তার ছোট ভাই আব্দুল জলিলের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতে আব্দুর রউফের নেতৃত্বে প্রতিপক্ষের ওপর অতর্কিত হামলা চালানো হয়। একপর্যায়ে প্রতিপক্ষের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় জাতীয় পার্টির নেতা সজীব ও তার ভাড়াটিয়াদের ১০ থেকে ১২টি ঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে রানা, লতিফ ও সেলিমসহ অন্তত তিনজন আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সজীবের বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জায়েদ চৌধুরীর নেতৃত্বে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় রহিস উদ্দিন, ইসমাঈল, তুক্কি মিয়া ও বাদশা মিয়ার বাড়িঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, “সংঘর্ষের খবর পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরামের নব-গঠিত কমিটি’ গঠন।

Next

সোনারগাঁওয়ে আজহারুল ইসলাম মান্নানকে বিএনপি মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ