Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধবিশেষ প্রতিবেদন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলির চাঞ্চল্যকর ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী ‘গুই রাকিব’কে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১।

By একুশে বাংলা নিউজ
November 18, 2025 1 Min Read
0

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে গুলির চাঞ্চল্যকর ঘটনায় জড়িত শীর্ষ সন্ত্রাসী ‘গুই রাকিব’কে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করেছে র‌্যাব-১১।

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশ আমার অহংকার—এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধী গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও দ্রুত অভিযানে র‌্যাব ইতোমধ্যে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। মিডিয়ার সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ২০২৫ (শনিবার) দুপুরে রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় লোকমান হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লোকমান কর্ণগোপ এলাকায় একটি খাবার হোটেল পরিচালনা করেন। কয়েকদিন পূর্বে এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী...
৬৮৭

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

বাংলাদেশ আমার অহংকার—এই স্লোগান নিয়ে র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধী গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও দ্রুত অভিযানে র‌্যাব ইতোমধ্যে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

মিডিয়ার সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর ২০২৫ (শনিবার) দুপুরে রূপগঞ্জ থানার তারাবো পৌরসভার কর্ণগোপ এলাকায় দাবি করা চাঁদার টাকা না দেওয়ায় লোকমান হোসেন (৩০) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লোকমান কর্ণগোপ এলাকায় একটি খাবার হোটেল পরিচালনা করেন। কয়েকদিন পূর্বে এলাকার চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী রাকিব @ গুই রাকিব ও তার সহযোগীরা তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। বাধ্য হয়ে ভিকটিম ১ লাখ টাকা দেন।

এরপর ১৮ অক্টোবর দুপুরে বাকি ৪ লাখ টাকা দাবিতে গুই রাকিব মোটরসাইকেল যোগে তার সহযোগীদের নিয়ে এলাকায় প্রবেশ করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে রাকিব ও তার লোকজন লোকমানকে লক্ষ্য করে গুলি করলে গুলিটি তার ডান পায়ে লাগে।চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা ককটেল বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় ১৮ নভেম্বর ২০২৫ ভোর ৪টাতে রূপগঞ্জের মাছিমপুর গ্রামে তাদের সিপিএসসি এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে।এসময় র‌্যাব সদস্যরা গুই রাকিবকে একটি একনলা বন্দুক, ৮ রাউন্ড গুলি ও ৯ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, খুনসহ অন্তত ২০টি মামলা রয়েছে।গ্রেফতারকৃত রাকিবকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁওয়ে ফায়ার সার্ভিস ও ভলান্টিয়ারদের সতেজকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত

Next

রাজধানীর ৩০০ ফিটে সিনেমাটিক স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতি— সংঘবদ্ধ সামির গ্রুপের ৪ সদস্য গ্রেফতার র‍্যাব–১১-এর অভিযানে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ