Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

বিশেষ প্রতিবেদনসোনারগাঁ

আমির হোসেন ও নিপু স্মৃতি সংসদের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের মহা ফাইনাল অনুষ্ঠিত

By একুশে বাংলা নিউজ
November 22, 2025 1 Min Read
0

আমির হোসেন ও নিপু স্মৃতি সংসদের উদ্যোগে ডিগবার ফুটবল টুর্নামেন্টের মহা ফাইনাল অনুষ্ঠিত

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আজ শনিবার, ২২ নভেম্বর ২০২৫ বিকাল ৩টায় উৎসবমুখর পরিবেশে মাঝেরচর তোফাজ্জল মিয়ার খেলার মাঠে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। তোফাজ্জল মিয়ার সভাপতিত্বে এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় মাঠজুড়ে তৈরি হয় এক প্রাণবন্ত ও উচ্ছ্বাসমুখর আবহ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছাফির উদ্দীন মজনু। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাউন্টস অফিসার সাব্বির গাজী। তিনি...
৬২৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আজ শনিবার, ২২ নভেম্বর ২০২৫ বিকাল ৩টায় উৎসবমুখর পরিবেশে মাঝেরচর তোফাজ্জল মিয়ার খেলার মাঠে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ডিগবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। তোফাজ্জল মিয়ার সভাপতিত্বে এবং পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসেনের সঞ্চালনায় মাঠজুড়ে তৈরি হয় এক প্রাণবন্ত ও উচ্ছ্বাসমুখর আবহ।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ছাফির উদ্দীন মজনু। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাউন্টস অফিসার সাব্বির গাজী। তিনি বলেন, খেলাধুলা তরুণ সমাজকে সঠিক পথে এগিয়ে যেতে ভূমিকা রাখে এবং সামাজিক মূল্যবোধ বৃদ্ধি করে।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মীযানুর রহমান,সোসাইটির সোনারগাঁ উপজেলা শাখা কমিটির সভাপতি ফজলুল হক ভূইয়া, সনমান্দী ইউনিয়ন ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শফিক, সেক্রেটারি আয়নাল হক। খেলাকে কেন্দ্র করে আগত দর্শকদের উৎসাহ, সমর্থন এবং মাঠ জুড়ে উত্তেজনা পুরো পরিবেশকে প্রাণবন্ত করে তোলে। স্থানীয় যুবকদের আগ্রহে টুর্নামেন্টটি পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে খেলাধুলার মাধ্যমে ঐক্য, ভ্রাতৃত্ব ও সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত দেখা যা।

অনুষ্ঠানের শেষে অতিথিরা উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও উপহার তুলেদেন। অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠান আয়োজন করেন মোঃ মাসুম।

খেলাধুলা বাঁচুক—তরুণ সমাজ এগিয়ে যাক।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

মনিরুল ইসলাম রবির বক্তব্য আমি শুনিনি – আজহারুল ইসলাম মান্নান

Next

মামুন মাহমুদের বিরুদ্ধে মনিরুল ইসলাম রবির মিথ্যাচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিডিআর রফিক

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ