বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ায় র‍্যাব-১১ এর অভিযানে পরিত্যক্ত আগ্নেয়াস্ত্র উদ্ধার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে
৫১৮

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোগলাকান্দি এলাকায় বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় শর্টগান ও একটি রামদা উদ্ধার করেছে র‍্যাব-১১।

জাতীয় স্লোগান “বাংলাদেশ আমার অহংকার” নিয়ে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাশাপাশি চাঞ্চল্যকর হত্যা, আলোচিত মামলার আসামি গ্রেফতার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটি জনগণের আস্থা অর্জন কর

গত ২৬ নভেম্বর গজারিয়া উপজেলার চৌদ্দকাউনিয়া গ্রামে দুর্বৃত্তদের হামলায় জয় সরকার (২৫) নামে এক যুবক নিহত হন। ঘটনার পর অভিযুক্তদের ধরতে র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং এলাকায় টহল জোরদার করে।

এরই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর ২০২৫ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে র‍্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি চৌকস দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে হোগলাকান্দি এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি পরিত্যক্ত স্থানে লুকানো অবস্থায় দেশীয় একটি শর্টগান ও একটি রামদা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও অস্ত্রের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে র‍্যাব জানায়।

র‍্যাব-১১ কর্তৃপক্ষ জানায়, অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দমন কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews