Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জ

মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

By একুশে বাংলা নিউজ
November 30, 2025 1 Min Read
0

মুন্সীগঞ্জের শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের অন্যতম কুখ্যাত সন্ত্রাসী ও চুরি, ডাকাতি, মাদক এবং বিস্ফোরকসহ মোট ১৯টি মামলার আসামি মিল্টন মল্লিক (৪৬)–কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ। র‍্যাব-১১ জানায়, ০৫ আগস্ট ২০২৪ হতে বর্তমান সময় পর্যন্ত তারা দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর অপরাধী ও শীর্ষ মাদক কারবারিদের গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে আসছে। এ ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই মিল্টন মল্লিককে গ্রেফতার করা হয়। স্থানীয় সূত্র ও গণমাধ্যম তথ্যসূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটী গ্রামের বারেক মল্লিকের ছেলে মিল্টন দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। মারাত্মক অস্ত্র নিয়ে নিজস্ব ক্যাডার বাহিনীর মাধ্যমে এলাকায়...
৬৯৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের অন্যতম কুখ্যাত সন্ত্রাসী ও চুরি, ডাকাতি, মাদক এবং বিস্ফোরকসহ মোট ১৯টি মামলার আসামি মিল্টন মল্লিক (৪৬)–কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ।

র‍্যাব-১১ জানায়, ০৫ আগস্ট ২০২৪ হতে বর্তমান সময় পর্যন্ত তারা দায়িত্বপূর্ণ এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর অপরাধী ও শীর্ষ মাদক কারবারিদের গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে আসছে। এ ধারাবাহিক অভিযানের অংশ হিসেবেই মিল্টন মল্লিককে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্র ও গণমাধ্যম তথ্যসূত্রে জানা যায়, মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকহাটী গ্রামের বারেক মল্লিকের ছেলে মিল্টন দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছিল। মারাত্মক অস্ত্র নিয়ে নিজস্ব ক্যাডার বাহিনীর মাধ্যমে এলাকায় অস্ত্রের মহড়া প্রদর্শন, চাঁদাবাজি, ডাকাতি ও ককটেল বিস্ফোরণের মাধ্যমে আতঙ্ক তৈরি করে সে এলাকায় একক আধিপত্য কায়েম করেছিল।

গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখে যৌথ বাহিনীর অভিযানে মিল্টনের বাড়ি থেকে ৭টি তাজা ককটেল বোমা, ২টি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয় এবং তার দুই সহযোগীকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, চর এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে মিল্টন এসব দেশীয়-বিদেশী অস্ত্র মজুত করেছিল। এ ঘটনায় স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর আভিযানিক দল ৩০ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ১৬:২০ মিনিটে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থানাধীন যশলং এলাকা থেকে মিল্টন মল্লিককে গ্রেফতার করতে সক্ষম হয়।

পরে গ্রেফতারকৃত আসামিকে গ্রেফতারি পরোয়ানার মাধ্যমে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, অঞ্চলে আইন-শৃঙ্খলা রক্ষা ও মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে তাদের এ ধরনের অভিযান চলমান থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁওয়ে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের মাঝে নগদ অর্থ পুরস্কার ও সনদ বিতরণ

Next

সোনারগাঁয়ের বিভিন্ন সড়কের বেহাল অবস্থা এবং আইনশৃঙ্খলার অবনতির কারণে সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায়।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ