Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধ

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতির মূলহোতা তৈয়বুর ও রানা গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
December 4, 2025 1 Min Read
0

নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ডাকাতির মূলহোতা তৈয়বুর ও রানা গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের আড়াইহাজার, পূর্বাচল ৩০০ ফিটসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় এক ভয়ংকর বাইক ডাকাত চক্রের দুই প্রধান সদস্য তৈয়বুর ও রানাকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। অভিযানে তাদের কাছ থেকে একটি ছিনতাইকৃত জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়। র‍্যাব শুরু থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি এবং দ্রুত অভিযানের মাধ্যমে র‍্যাব জনগণের আস্থা অর্জন করেছে। র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ ও র‍্যাব-০২ এর একটি যৌথ দল ৩ ডিসেম্বর রাত ১০টায় ঢাকার হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেফতার করা হয়: তৈয়বুর (২৩),...
৬২০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের আড়াইহাজার, পূর্বাচল ৩০০ ফিটসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় এক ভয়ংকর বাইক ডাকাত চক্রের দুই প্রধান সদস্য তৈয়বুর ও রানাকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। অভিযানে তাদের কাছ থেকে একটি ছিনতাইকৃত জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‍্যাব শুরু থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ধারাবাহিক গোয়েন্দা নজরদারি এবং দ্রুত অভিযানের মাধ্যমে র‍্যাব জনগণের আস্থা অর্জন করেছে।

র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জ ও র‍্যাব-০২ এর একটি যৌথ দল ৩ ডিসেম্বর রাত ১০টায় ঢাকার হাজারীবাগ এলাকায় বিশেষ অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেফতার করা হয়: তৈয়বুর (২৩), পিতা–জাকারিয়া, সাং–ঝাউগড়া, রানা (২৮), পিতা–আমান উল্লাহ, সাং–বরদা উভয়েই আড়াইহাজার, নারায়ণগঞ্জের বাসিন্দা।

এই চক্রটি পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাত নামলেই অস্ত্রের মুখে জিম্মি করে বাইক ছিনতাই করত। ব্লগার জিসানের বাইক ডাকাতির ঘটনাও একই চক্রের কাজ বলে নিশ্চিত হয় র‍্যাব। আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় গুলিবর্ষণ করে মোটরসাইকেল ডাকাতির ঘটনাতেও তারা জড়িত ছিল।

সোশ্যাল মিডিয়ায় এসব ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং চক্রটির অবস্থান শনাক্ত করে। পরে পরিকল্পিত অভিযানে তৈয়বুর–রানা গ্রুপের দুই মূলহোতাকে গ্রেফতার করা সম্ভব হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৭০.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি গ্রেফতার করেছে র‍্যাব-১১

Next

নারায়ণগঞ্জের বন্দরে চোর আখ্যা দিয়ে এক যুবককে পিটিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় জড়িত অন্যতম আসামি রাশেদকে র‌্যাব-১১ গ্রেফতার করেছে।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ