Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

জাতীয়

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

By একুশে বাংলা নিউজ
December 30, 2025 1 Min Read
0

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের ঠিক পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকাল সাতটার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। একই সঙ্গে তার রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাদি হোসেন জানান, বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় পার করছেন। তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩...
৭১০

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের নামাজের ঠিক পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সকাল সাতটার দিকে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। একই সঙ্গে তার রূহের মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) মধ্যরাতে এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাদি হোসেন জানান, বেগম খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় পার করছেন।
তিনি বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে তিনি গুরুতর সংকটের মধ্যে রয়েছেন। সময়ই বলে দেবে তিনি এই সংকট কাটিয়ে উঠতে পারবেন কি না।”
তবে শেষ পর্যন্ত সেই সংকট কাটিয়ে উঠতে পারেননি তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।
সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শাপলা রহমানসহ পরিবারের সদস্য ও স্বজনরা হাসপাতালে গিয়ে তাকে শেষবারের মতো দেখতে যান। তারেক রহমান, তার স্ত্রী ও কন্যা জাইমা রহমান রাত প্রায় ২টা পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন বলে জানান দলের নেতারা।
উল্লেখ্য, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি মৃত্যুবরণ করেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জে ১১০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Next

সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ: দুই প্রতিষ্ঠান গুড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত, এক বেকারিকে জরিমানা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ