Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

ফতুল্লায় ২২২ পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
January 5, 2026 1 Min Read
0

ফতুল্লায় ২২২ পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ২২২ পিস ইয়াবা, একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত ব্যক্তির নাম শরীফ (৩৩)। তিনি একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সম্মানীয় উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব কাজী মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি অভিযানিক দল সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন দরগা বাড়ি মসজিদ রোডে আসামির নিজ বসতঘরে অভিযান পরিচালনা করে। অভিযানকালে তার কাছ থেকে ২২২...
৯৩১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকবিরোধী অভিযানে ২২২ পিস ইয়াবা, একটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ এক দুর্ধর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম শরীফ (৩৩)। তিনি একাধিক মাদক ও অস্ত্র মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জের সম্মানীয় উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব কাজী মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি অভিযানিক দল সোমবার (০৫ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন দরগা বাড়ি মসজিদ রোডে আসামির নিজ বসতঘরে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে তার কাছ থেকে ২২২ পিস ইয়াবা, একটি পিস্তল (আগ্নেয়াস্ত্র), দুই রাউন্ড ম্যাগাজিন (বুলেট) উদ্ধার করা হয়। এছাড়াও তার ঘর থেকে একটি দা ও একটি কুড়াল পাওয়া যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Next

রূপগঞ্জে ডিআইজি’র ভাতিজা পরিচয়ে সাংবাদিককে দেখে নেয়ার হুমকি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ