Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জবিশেষ প্রতিবেদন

নারায়ণগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

By একুশে বাংলা নিউজ
January 8, 2026 1 Min Read
0

নারায়ণগঞ্জে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে ইয়াবা পাচারের সময় ২,০০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব কাজী মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে। অভিযানটি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে মেসার্স জোনাকি ফিলিং স্টেশনের সামনে পরিচালিত হয়। এ সময় আসামি মোহাম্মদ আরাফাত মিয়া (২২) কে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল...
৮৫০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

০৮ জানুয়ারি ২০২৬ তারিখে কক্সবাজার থেকে নারায়ণগঞ্জে ইয়াবা পাচারের সময় ২,০০০ পিস ইয়াবা ও একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার উপপরিচালক জনাব হুমায়ুন কবির খন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব কাজী মো. কামরুজ্জামানের নেতৃত্বে একটি টিম ভোর আনুমানিক ৬টা ৩০ মিনিটে অভিযান পরিচালনা করে।
অভিযানটি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পাশে মেসার্স জোনাকি ফিলিং স্টেশনের সামনে পরিচালিত হয়। এ সময় আসামি মোহাম্মদ আরাফাত মিয়া (২২) কে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ২,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামি জানায়, সে এর আগেও একাধিকবার অবৈধভাবে ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জ-৩ আসনে হেভিওয়েট প্রার্থীদের কঠিন লড়াই, জমে উঠছে নির্বাচনী মাঠ

Next

র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে রূপগঞ্জ থেকে ৬৫০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ দুই সহোদর গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ