শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদকের বিরুদ্ধে কঠোর আইনি কাঠামো গড়ে তোলা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক দস্যুতাকালে ০৫ জন দুষ্কৃতিকারী গ্রেফতার। আশুরা আত্মত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার ঈমানী শিক্ষা: খাজাবাবা কুতুববাগী সোনারগাঁ থানার অভিযানে দুর্ধর্ষ ডাকাত রুবেল গ্রেফতার, একাধিক মামলার আসামি সোনারগাঁ থানার অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের অভিযানে ১৬০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ৭ আসামি গ্রেফতার র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন

নারায়ণগঞ্জে এনসিপি মনোনীত এমপি পদপ্রার্থী আব্দুল্লাহ আল আমিনের ওপর হামলার চেষ্টা: প্রধান অভিযুক্ত গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৫৮ বার পড়া হয়েছে
৬০৫

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে এনসিপি মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলার চেষ্টার ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যম সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নারায়ণগঞ্জ-০৪ আসনের এনসিপি মনোনীত এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জনসংযোগের উদ্দেশ্যে ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়নের বাশমুলি এলাকায় যান।
এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ভেতরে অপরিচিত দুই যুবক মিশে যায় এবং তাদের অনুসরণ করতে থাকে। বিষয়টি আঁচ করতে পেরে নেতাকর্মীরা একজনকে আটক করে। পরে তার কাছ থেকে একটি চাপাতি (দেশীয় ধারালো অস্ত্র) উদ্ধার করা হয়। এ ঘটনায় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সঙ্গে থাকা দুই নেতাকর্মী আহত হন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় লোকজনের সহায়তায় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন তার সহযোগীদের নিয়ে নিরাপদে ঘটনাস্থল ত্যাগ করেন। তারা চলে যাওয়ার পর আটক হামলাকারীকে তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে এসে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ ঘটনার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টার দিকে ফতুল্লা থানাধীন চর কাশিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চাঞ্চল্যকর এ ঘটনার অন্যতম প্রধান অভিযুক্ত মারুফ হাসান (২২) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মারুফ হাসান মৃত আইয়ুব আলীর ছেলে। তার মায়ের নাম নাছিমা বেগম। তিনি চর কাশিপুর এলাকার ৩ নম্বর ওয়ার্ড, কাশিপুর ইউনিয়নের বাসিন্দা।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত অভিযুক্তকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews