বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

নারায়ণগঞ্জ বন্দরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ মাদকবিরোধী অভিযান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৬৮ বার পড়া হয়েছে
৫৯৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

 

১৪ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১২টা থেকে নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার হরিপুর এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জের সমন্বয়ে একটি বড় ধরনের মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।
অভিযানটি টানা দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী নুর হোসেন, ডিস মনিরসহ একাধিক মাদক কারবারির বাড়ি, আশপাশের পুকুর ও সন্দেহভাজন বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। অভিযানের ফলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে এসব মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালনা করা হয়। মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয় উল্লেখ করে তারা বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছেন, মাদক নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে।
মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। সচেতন নাগরিকদের সহযোগিতায় মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews