Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁও উপজেলা নবগঠিত কমিটিকে ড. ইকবাল হোসেন ভূইয়ার শুভেচ্ছা

By একুশে বাংলা নিউজ
January 19, 2026 1 Min Read
0

পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁও উপজেলা নবগঠিত কমিটিকে ড. ইকবাল হোসেন ভূইয়ার শুভেচ্ছা

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁও উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ও সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূইয়া। তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং সোনারগাঁওয়ের জনসাধারণের আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত। এক শুভেচ্ছা বার্তায় ড. ইকবাল হোসেন ভূইয়া বলেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবগঠিত উপজেলা কমিটি পরিবেশবান্ধব সোনারগাঁও গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি ফজলুর হক ভূইয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ কমিটির সকল সদস্য...
৫১২

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি সোনারগাঁও উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি ও সকল সদস্যদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রিন্সিপাল ড. ইকবাল হোসেন ভূইয়া। তিনি নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এবং সোনারগাঁওয়ের জনসাধারণের আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।
এক শুভেচ্ছা বার্তায় ড. ইকবাল হোসেন ভূইয়া বলেন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি দীর্ঘদিন ধরে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নবগঠিত উপজেলা কমিটি পরিবেশবান্ধব সোনারগাঁও গঠনে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি ফজলুর হক ভূইয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকসহ কমিটির সকল সদস্য ও পরিবেশ যোদ্ধাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে দূষণমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।
ড. ইকবাল হোসেন ভূইয়া আরও বলেন, পরিবেশ রক্ষায় সরকারের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটি অগ্রণী ভূমিকা পালন করবে—এটাই সবার প্রত্যাশা।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে ২১০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Next

র‍্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ডাকাতি: অন্যতম আসামি বেল্লালকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *