Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসারা দেশসিদ্ধিরগঞ্জসোনারগাঁ

ভোটার জোট বোঝে না, খোঁজে ভোট দিবে

By একুশে বাংলা নিউজ
January 23, 2026 1 Min Read
0

ভোটার জোট বোঝে না, খোঁজে ভোট দিবে

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা ও সৎ প্রার্থীর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দিয়েছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন। তিনি বলেন, “ভোটার জোট বোঝে না, ভোটার খোঁজে ভালো মানুষ। জনগণ এবার জোটের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থী খুঁজেই ভোট দেবে।” তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক জোটের সুবিধার্থে অনেক আসনে অযোগ্য ও বিতর্কিত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। তবে শেষ পর্যন্ত জনগণই তাদের বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবে এবং ভালো মানুষকেই বেছে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মোঃ হোসাইন আশঙ্কা প্রকাশ করে বলেন,...
৭৬১

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা ও সৎ প্রার্থীর গুরুত্ব তুলে ধরে বক্তব্য দিয়েছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন। তিনি বলেন, “ভোটার জোট বোঝে না, ভোটার খোঁজে ভালো মানুষ। জনগণ এবার জোটের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থী খুঁজেই ভোট দেবে।”
তিনি আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক জোটের সুবিধার্থে অনেক আসনে অযোগ্য ও বিতর্কিত প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। তবে শেষ পর্যন্ত জনগণই তাদের বিবেক দিয়ে সিদ্ধান্ত নেবে এবং ভালো মানুষকেই বেছে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ হোসাইন আশঙ্কা প্রকাশ করে বলেন, কিছু কিছু আসনে জোটগত অঙ্ক ও সমঝোতার কারণে ভোটার উপস্থিতি কমে যেতে পারে। এতে গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে। তিনি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান, যেন ভোটাররা নির্বিঘ্নে ও উৎসাহের সঙ্গে ভোটকেন্দ্রে যেতে পারেন।
কালো টাকার প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “যদি জনগণ কালো টাকায় বিক্রি হয়ে যায়, তবে শেষ পর্যন্ত যোগ্য ও সৎ প্রার্থীরাই হারবে। এতে দেশ ও জাতির ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হবে।”
বক্তব্যের শেষাংশে তিনি সকল ভোটারের প্রতি আহ্বান জানান—ব্যক্তিগত স্বার্থ, দলীয় চাপ ও অর্থের প্রলোভন উপেক্ষা করে দেশ ও জনগণের কল্যাণে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দেওয়ার জন্য।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

কর্মীদের সুরক্ষায় ট্রান্সক্রাফট লিমিটেডে ফায়ার সার্ভিসের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Next

মাদক ব্যবসায়ীদের হামলায় নিহত কলেজছাত্র আশরাফুল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ