বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৪২০ বোতল স্কাফ উদ্ধার, আটক ৩ জিয়া হলের ইতিহাসে আনিসুল ইসলাম সানি: স্বীকৃতির প্রশ্নে কিছু অনিবার্য সত্য তুলে ধরেন সোনারগাঁয়ে আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ নূরী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁঠালিয়ার কৃতি সন্তান যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আরিফুর রহমান সোহেলের নতুন দায়িত্বে উচ্ছ্বসিত ঝালকাঠি বিএনপি। সোনারগাঁ থানা পুলিশের মাদকবিরোধী অভিযান: ৩১ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার সোনারগাঁ থানার অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার মেয়াদোত্তীর্ণ কালার ও ফ্লেভার দিয়ে তৈরি হচ্ছে বাচ্চাদের চকলেট : জরিমানা ৪০,০০০ টাকা মাসুম বিল্লাহ হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াছিন আলী নান্নুকে জড়ানোর অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি সৌদি আরবে কফি শপে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, কলেজ ছাত্র মাহফুজের পরিবারের ক্ষতি ৯ লাখ টাকা শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬ তম তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত ব্রিফিং

ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৯৬ বার পড়া হয়েছে
৬১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের ভোটাধিকার ও গণতন্ত্র রক্ষায় আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গত দেড় দশকে দেশে বারবার প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে দাবি করে তিনি বলেন, এবারও নির্বাচনকে প্রভাবিত করার ষড়যন্ত্র চলছে।

রোববার (২৫ জানুয়ারি) রাত ৩টার দিকে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত এক পথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছিলেন, আর ২০২৪ সালের জুলাই-আগস্টে সাধারণ মানুষ সেই স্বাধীনতা রক্ষার সংগ্রামে অংশ নিয়েছে। তিনি অভিযোগ করেন, গত ৫ আগস্ট পর্যন্ত বিএনপির অন্তত ৪১৯ জন নেতাকর্মীসহ হাজারের বেশি মানুষ সহিংসতার শিকার হয়ে নিহত হয়েছেন।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের দিন ফজরের নামাজ আদায় করে সবাইকে কেন্দ্রে যেতে হবে এবং নিজের ভোট নিজেকে দিতে হবে।

বিএনপি ক্ষমতায় এলে ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, সরকার গঠন করা হলে ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ চালু করা হবে। এর মাধ্যমে নিম্নআয়ের মানুষ ও কৃষকদের সরাসরি সহায়তা দেওয়া হবে। পাশাপাশি নারায়ণগঞ্জকে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত শহর হিসেবে গড়ে তোলা হবে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে মাদক একটি বড় সমস্যা। শহরের অন্তত ২০টি স্পটে মাদক ব্যবসা হয়, সেগুলো নিয়ন্ত্রণ করা হবে। একই সঙ্গে নারী ও কিশোরীদের নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে। যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দেশি-বিদেশি কর্মসংস্থানের ব্যবস্থার কথাও জানান তিনি।

তারেক রহমান আরও বলেন, বিএনপি অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব সফলভাবে পালন করেছে। নারীদের উচ্চমাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে শিক্ষা ও কৃষিঋণের সুদ মওকুফ তার উদাহরণ। তিনি আশা প্রকাশ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করবে এবং সেই রায়ের মাধ্যমেই দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে আয়োজিত এ পথসভায় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের প্রার্থী নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-১ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews