1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

র‍্যাব-১১ এর অভিযানে ফতুল্লা থেকে পাইপ গান, ককটেল ও লুট হওয়া পিস্তলের গুলি উদ্ধার

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬
  • ৪৩৭ বার পড়া হয়েছে
৫৪৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

র‍্যাব-১১, নারায়ণগঞ্জের অভিযানে ফতুল্লা থেকে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল ও থানা থেকে লুট হওয়া একটি পিস্তলের এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ সদর কোম্পানির একটি আভিযানিক দল সোমবার (২৭ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
ঘটনার পর্যালোচনায় জানা যায়, ২৭ জানুয়ারি রাতে র‍্যাব-১১ এর একটি রাত্রীকালীন টহল দল ফতুল্লা থানা এলাকায় টহল ডিউটিতে থাকাকালে গোপন সূত্রে সংবাদ পায় যে, কুতুবপুর এলাকায় একটি সন্দেহজনক লম্বা আকৃতির ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
পরবর্তীতে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে ফতুল্লা থানাধীন উত্তর-পূর্ব সাই মহল্লা, নিশ্চিতপুর এলাকার আল আকসা সালমান আল ফারাসি জামে মসজিদের পাশে মো. রনির বাড়ির সংলগ্ন খালি জায়গা থেকে ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটির চেইন খুলে ভেতর থেকে একটি দেশীয় পাইপ গান, দুটি ককটেল এবং থানা থেকে লুট হওয়া একটি পিস্তলের এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতসমূহ জব্দতালিকা মূলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১১ জানায়, অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট