Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • Home
  • আমাদের পরিবার
  • আমাদের সম্পর্কে
  • গোপনীয়তা নীতি
  • প্রেস রিলিজ
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

বৈদ্যের বাজার ইউপির ৫নং ওয়ার্ডে ২০০ ফুট আরসিসি রাস্তার কাজের শুভ উদ্বোধন

By একুশে বাংলা নিউজ
January 27, 2026 2 Min Read
0

বৈদ্যের বাজার ইউপির ৫নং ওয়ার্ডে ২০০ ফুট আরসিসি রাস্তার কাজের শুভ উদ্বোধন

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়নমূলক আরসিসি (সিসি) রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রেমের বাজার মেইন রোড থেকে আজাহার সাহেবের বাড়ি পর্যন্ত প্রায় ২০০ ফুট দৈর্ঘ্যের এই রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা। উদ্বোধনী বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, বৈদ্যের বাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সার্বিক উন্নয়নই আমাদের প্রধান অঙ্গীকার। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ ভাঙাচোরা ও কাঁচা রাস্তার কারণে...
৫৮৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে দীর্ঘদিনের প্রত্যাশিত উন্নয়নমূলক আরসিসি (সিসি) রাস্তার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার প্রেমের বাজার মেইন রোড থেকে আজাহার সাহেবের বাড়ি পর্যন্ত প্রায় ২০০ ফুট দৈর্ঘ্যের এই রাস্তার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বৈদ্যের বাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।
উদ্বোধনী বক্তব্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, বৈদ্যের বাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সার্বিক উন্নয়নই আমাদের প্রধান অঙ্গীকার। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ ভাঙাচোরা ও কাঁচা রাস্তার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে সাধারণ মানুষের চলাচল, শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত এবং ব্যবসায়ীদের পণ্য পরিবহনে ব্যাপক সমস্যা হতো। আজ এই আরসিসি রাস্তার কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর সেই কষ্ট অনেকাংশে লাঘব হবে।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে উন্নয়ন কাজ বাস্তবায়ন করে যাচ্ছে। কাজের গুণগত মানের বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না। প্রতিটি প্রকল্প জনগণের ট্যাক্সের টাকায় বাস্তবায়িত হচ্ছে, তাই জনগণই এর প্রকৃত মালিক। ঠিকাদারসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এলাকাবাসীর সহযোগিতা কামনা করে তিনি বলেন, সবার সম্মিলিত সহযোগিতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। আপনারা সবাই এই উন্নয়ন কাজ তদারকিতে সহযোগিতা করবেন। কোনো অনিয়ম চোখে পড়লে আমাকে জানাবেন। পর্যায়ক্রমে বৈদ্যের বাজার ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে প্রয়োজন অনুযায়ী নতুন নতুন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা বলেন, এই রাস্তা নির্মাণের ফলে এলাকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রা আরও সহজ হবে।
উদ্বোধন শেষে রাস্তার ঢালাই কাজের সফল বাস্তবায়ন, এলাকার শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

গজারিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তল উদ্ধার

Next

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *