Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

খেলাধুলাসোনারগাঁ

সোনারগাঁও লিজেন্ড কাপ ৩৫+ (সিজন-২)এর চ্যাম্পিয়ন সোনালী অতীত ০৭/০৯

By একুশে বাংলা নিউজ
January 31, 2026 1 Min Read
0

সোনারগাঁও লিজেন্ড কাপ ৩৫+ (সিজন-২)এর চ্যাম্পিয়ন সোনালী অতীত ০৭/০৯

নিজস্ব প্রতিনিধি:- শনিবার (৩১ জানুয়ারি) সকালে সোনারগাঁও ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সোনালি অতীত ০৭/০৯ নির্ধারিত ওভারে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে কাঁচপুর জনকল্যাণ সংস্থা ব্যাট করতে নেমে নির্ধারিত সম্পূর্ণ ওভার খেলেও ২৬৫ রানই করতে সক্ষম হয়। ফলে ম্যাচটি ড্র হিসেবে শেষ হয়। পরবর্তীতে ম্যাচের ফল নির্ধারণে সুপার ওভারের আয়োজন করা হয়। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে কাঁচপুর জনকল্যাণ সংস্থা এক ওভারে ৭ রান সংগ্রহ করে। এরপর সোনালি অতীত ০৭/০৯ ব্যাট করতে নেমে এক ওভারেই ৮ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে। এর মাধ্যমে তারা সোনারগাঁও লিজেন্ড কাপ ৩৫+ (সিজন–২) এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন...
৭৮৮

নিজস্ব প্রতিনিধি:-

শনিবার (৩১ জানুয়ারি) সকালে সোনারগাঁও ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সোনালি অতীত ০৭/০৯ নির্ধারিত ওভারে ২৬৫ রান সংগ্রহ করে। জবাবে কাঁচপুর জনকল্যাণ সংস্থা ব্যাট করতে নেমে নির্ধারিত সম্পূর্ণ ওভার খেলেও ২৬৫ রানই করতে সক্ষম হয়। ফলে ম্যাচটি ড্র হিসেবে শেষ হয়।
পরবর্তীতে ম্যাচের ফল নির্ধারণে সুপার ওভারের আয়োজন করা হয়। সুপার ওভারে প্রথমে ব্যাট করতে নেমে কাঁচপুর জনকল্যাণ সংস্থা এক ওভারে ৭ রান সংগ্রহ করে। এরপর সোনালি অতীত ০৭/০৯ ব্যাট করতে নেমে এক ওভারেই ৮ রান তুলে নিয়ে জয় নিশ্চিত করে। এর মাধ্যমে তারা সোনারগাঁও লিজেন্ড কাপ ৩৫+ (সিজন–২) এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
ফাইনাল ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নজরুল ইসলাম বিজয় ম্যান অব দ্যা ম্যাচ এবং পুরো টুর্নামেন্টে ধারাবাহিক নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হন।
উক্ত ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকবাল মজুমদার চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সোহেল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত আলী এবং মোঃ সালেহ মুছা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাহের আলী। প্রাক্তন খেলোয়াড় এবং খেলা পরিচালনায় ছিলেন, একরামুল হাসান বাদল, মশিউর রহমান,ওমর ফারুক টিটিু, সামসুজ্জোহা রাসেল, তোফায়েল গাজী, উসমান গণি রিতু, জহিরুল ইসলাম, বুলবুল আহম্মেদ, জয়নাল আবেদিন বাপ্পী, শাকিল আহম্মেদ দ্বীন ইসলাম অনিক এবং উজ্জল হোসেন মাসুম। সার্বিক সহযোগিতায়, বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন।ধারাভাষ্যকার হিসেবে ছিলেন, মিলন বাবু এবং আম্পায়ারের দায়িত্বে ছিলেন, মো: রোবেল এবং হিমেল।অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁওয়ে কৃষিজমির মাটি কাটার অভিযোগ, বন্ধের দাবি

Next

র‍্যাব-১১ এর পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ আফিম উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ