1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সিরিজ ডাকাতির ঘটনায় ৪ বছর পর সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্য গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি রূপগঞ্জে সিরিজ ডাকাতির সংঘবদ্ধ ডাকাত দলের এক সদস্য গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি সোনারগাঁওয়ে গৃহকর্মী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি “ঘরে ঘরে তৈরি হচ্ছে গ্যাস বোমা” — সোনারগাঁওয়ে মারাত্মক ঝুঁকি বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) নারায়ণগঞ্জ মহানগর শাখার পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত। র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ফতুল্লা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে মুন্সিগঞ্জে ১৩৫ বোতল ফেনসিডিল ও স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সেনাবাহিনীর বিশেষ অভিযানে রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ দুই শীর্ষ সন্ত্রাসী আটক নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখার প্রার্থী গোলাম মসীহ’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় র‍্যাব-১১ এর পৃথক অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ আফিম উদ্ধার

“ঘরে ঘরে তৈরি হচ্ছে গ্যাস বোমা” — সোনারগাঁওয়ে মারাত্মক ঝুঁকি

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে
৮৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সোনারগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিপদজনক গ্যাস ভরে প্লাস্টিকের ব্যাগে রান্না করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বিকল্প ব্যবস্থার অভাবে ঝুঁকিপূর্ণ এই পদ্ধতিতে রান্না করছেন, যা কার্যত প্রতিটি ঘরকে সম্ভাব্য “গ্যাস বোমায়” পরিণত করছে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। বিশেষজ্ঞদের মতে, যেকোনো মুহূর্তে এতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান এবং সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবীদের সমন্বয়ক মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, “প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরে ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বেআইনি। সামান্য ঘর্ষণ, তাপ বা আগুনের সংস্পর্শেই বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটতে পারে।”

তিনি অবিলম্বে অবৈধ গ্যাস সরবরাহ বন্ধ, ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদের ব্যাপক সচেতনতা কার্যক্রম চালু এবং এলাকায় কঠোর নজরদারি জোরদারের জন্য স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে এলাকাবাসীর মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের মানবিক ও সম্পদহানি ঘটতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট