Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

“ঘরে ঘরে তৈরি হচ্ছে গ্যাস বোমা” — সোনারগাঁওয়ে মারাত্মক ঝুঁকি

By একুশে বাংলা নিউজ
February 5, 2026 1 Min Read
0

“ঘরে ঘরে তৈরি হচ্ছে গ্যাস বোমা” — সোনারগাঁওয়ে মারাত্মক ঝুঁকি

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিপদজনক গ্যাস ভরে প্লাস্টিকের ব্যাগে রান্না করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বিকল্প ব্যবস্থার অভাবে ঝুঁকিপূর্ণ এই পদ্ধতিতে রান্না করছেন, যা কার্যত প্রতিটি ঘরকে সম্ভাব্য “গ্যাস বোমায়” পরিণত করছে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। বিশেষজ্ঞদের মতে, যেকোনো মুহূর্তে এতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে। এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান এবং সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবীদের সমন্বয়ক মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, “প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরে ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বেআইনি। সামান্য ঘর্ষণ, তাপ বা আগুনের সংস্পর্শেই বড় ধরনের বিস্ফোরণ...
৭৯০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধি:

সোনারগাঁওসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিপদজনক গ্যাস ভরে প্লাস্টিকের ব্যাগে রান্না করার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই বিকল্প ব্যবস্থার অভাবে ঝুঁকিপূর্ণ এই পদ্ধতিতে রান্না করছেন, যা কার্যত প্রতিটি ঘরকে সম্ভাব্য “গ্যাস বোমায়” পরিণত করছে বলে সংশ্লিষ্টরা সতর্ক করেছেন। বিশেষজ্ঞদের মতে, যেকোনো মুহূর্তে এতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও প্রাণহানির ঘটনা ঘটতে পারে।
এ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে প্রশাসনের জরুরি দৃষ্টি আকর্ষণ করেছেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান এবং সোনারগাঁও ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবীদের সমন্বয়ক মোহাম্মদ হোসাইন। তিনি বলেন, “প্লাস্টিকের ব্যাগে গ্যাস ভরে ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বেআইনি। সামান্য ঘর্ষণ, তাপ বা আগুনের সংস্পর্শেই বড় ধরনের বিস্ফোরণ বা অগ্নিকাণ্ড ঘটতে পারে।”

তিনি অবিলম্বে অবৈধ গ্যাস সরবরাহ বন্ধ, ঝুঁকিপূর্ণ ব্যবহারকারীদের ব্যাপক সচেতনতা কার্যক্রম চালু এবং এলাকায় কঠোর নজরদারি জোরদারের জন্য স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে এলাকাবাসীর মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের মানবিক ও সম্পদহানি ঘটতে পারে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) নারায়ণগঞ্জ মহানগর শাখার পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত।

Next

সোনারগাঁওয়ে গৃহকর্মী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ