Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

জাতীয়ঢাকানারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকনির্বাচন

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার

By একুশে বাংলা নিউজ
February 9, 2026 1 Min Read
0

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোটকেন্দ্র এলাকায় মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আর কার্যকর থাকবে না। এর আগে একই দিনে দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে বিধিনিষেধ আরোপের কথা জানানো হয়। এ বিষয়ে ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা একটি চিঠি সারাদেশের রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয়...
৭০৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ভোটকেন্দ্র এলাকায় মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আর কার্যকর থাকবে না।
এর আগে একই দিনে দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে বিধিনিষেধ আরোপের কথা জানানো হয়। এ বিষয়ে ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের সই করা একটি চিঠি সারাদেশের রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১২ ফেব্রুয়ারি ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, পুলিশ ইনচার্জ, আনসার সদস্য এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী দুজন আনসার সদস্য মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। তবে এসব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।
পরবর্তীতে বিষয়টি পুনর্বিবেচনা করে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে আসে নির্বাচন কমিশন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে নারায়ণগঞ্জে পুলিশের ব্রিফিং প্যারেড

Next

ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ