1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ের কাঁচপুরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ ও ভেজাল উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার সোনারগাঁও উপজেলার চৌরাস্তা এলাকায় লাইসেন্সবিহীনভাবে পরিচালিত একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ম্যানেজারকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত। সোনারগাঁয়ে নির্বাচনী শত্রুতায় যুবক খুন, ইউপি সদস্য আটক লাইসেন্স ছাড়া ভোজ্যতেল বাজারজাত: নারায়ণগঞ্জে জরিমানা ২ লাখ টাকা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে ঔষধ অনুদান প্রদান নারায়ণগঞ্জে তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজন আটক সোনারগাঁয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত

নারায়ণগঞ্জে ৪ আসনে বিএনপি, ১ আসনে এনসিপির জয়

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬৯ বার পড়া হয়েছে
৫৩০

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জের পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি এবং একটিতে এনসিপি প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলার প্রতিটি আসনেই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা।

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ)
মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ ৫৬ হাজার ৩৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আনোয়ার হোসেন মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯১ হাজার ৬৯০ ভোট।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ ইমদাদুল্লাহ হাতপাখা প্রতীকে পেয়েছেন ৭ হাজার ১৩৭ ভোট।

নারায়ণগঞ্জ-২
ধানের শীষ প্রতীকে নজরুল ইসলাম আজাদ ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট পেয়ে জয় লাভ করেছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ইলিয়াস মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৮১ হাজার ০৫৪ ভোট।
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ)
ধানের শীষ প্রতীকে আজহারুল ইসলাম মান্নান ১ লাখ ৫৫ হাজার ৪০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী মোঃ ইকবাল হোসেন ভুঁইয়া দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৮১৮ ভোট।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা)
১১ দলীয় জোট থেকে এনসিপির প্রার্থী আব্দুল্লাহ আল আমিন শাপলা কলি প্রতীকে ১ লাখ ৬ হাজার ১৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুফতি মনির হোসাইন কাসেমী খেজুর গাছ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৬১৯ ভোট।

নারায়ণগঞ্জ-৫
ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট আবুল কালাম ১ লাখ ১৪ হাজার ৭৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সিরাজুল মামুন দেয়াল ঘড়ি প্রতীকে পেয়েছেন ১ লাখ ১ হাজার ১৯৬ ভোট।
স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেন পেয়েছেন ৩৪ হাজার ১৫১ ভোট।
গণভোটের ফলাফল
নারায়ণগঞ্জ জেলার পাঁচটি আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৯৩ হাজার ৪১৩ এবং ‘না’ ভোট পড়েছে ৬৪ হাজার ৩৯৩।
জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপির জয় এবং একটি আসনে এনসিপির জয় নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি করেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট