Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

পানাম সিটিকে সুন্দর রাখতে মাঠে টুরিস্ট পুলিশ ও স্বেচ্ছাসেবীদের কর্মসুচি পালন।

By একুশে বাংলা নিউজ
February 18, 2026 1 Min Read
0

পানাম সিটিকে সুন্দর রাখতে মাঠে টুরিস্ট পুলিশ ও স্বেচ্ছাসেবীদের কর্মসুচি পালন।

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ঐতিহাসিক নগরী পানাম সিটি–কে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জ টুরিস্ট পুলিশ জোনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কাস্টোডিয়ান মোঃ তানজিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন, মহাসচিব মীযানুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ঐতিহাসিক স্থাপনার আশপাশ থেকে ময়লা-আবর্জনা অপসারণ, প্লাস্টিক বর্জ্য সংগ্রহ এবং দর্শনার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করেন। বক্তারা বলেন, পানাম সিটি দেশের...
৬৮৩

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

ঐতিহাসিক নগরী পানাম সিটি–কে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার নারায়ণগঞ্জ টুরিস্ট পুলিশ জোনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসন, সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও টুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর আলম। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কাস্টোডিয়ান মোঃ তানজিলুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন, মহাসচিব মীযানুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ঐতিহাসিক স্থাপনার আশপাশ থেকে ময়লা-আবর্জনা অপসারণ, প্লাস্টিক বর্জ্য সংগ্রহ এবং দর্শনার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম পরিচালনা করেন। বক্তারা বলেন, পানাম সিটি দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের অংশ। এর সৌন্দর্য ও ঐতিহ্য রক্ষায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং দর্শনার্থীদের দায়িত্বশীল আচরণ অত্যন্ত জরুরি।
সভাপতির বক্তব্যে ওসি মোঃ মাহবুবুর আলম বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পর্যটন এলাকার পরিবেশ রক্ষায় টুরিস্ট পুলিশ বদ্ধপরিকর। তিনি সবাইকে ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান।
বক্তারা আরও উল্লেখ করেন, ইতিহাস ও ঐতিহ্য ঘেরা পানাম সিটি শুধু সোনারগাঁও নয়, সমগ্র দেশের গর্ব। তাই এর সংরক্ষণ ও পরিচ্ছন্নতা রক্ষায় প্রশাসন ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

আজহারুল ইসলাম মান্নান নারায়ণগঞ্জ(৩) সোনারগাঁও সিদ্ধিরগঞ্জে বিপুল ভোটে এমপি নির্বাচীত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান যুবদল নেতা হৃদয় খান।

Next

রূপগঞ্জে ব্যবসায়ী হেকমত আলী হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, ভাইয়ের ৫ বছরের কারাদণ্ড

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ