Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসিদ্ধিরগঞ্জসোনারগাঁ

সেবার মানোন্নয়নে প্রশাসনের সমন্বিত কাজ জরুরি: এমপি আজহারুল ইসলাম মান্নান

By একুশে বাংলা নিউজ
February 23, 2026 1 Min Read
0

সেবার মানোন্নয়নে প্রশাসনের সমন্বিত কাজ জরুরি: এমপি আজহারুল ইসলাম মান্নান

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, জনগণের দোরগোড়ায় আন্তরিকতার সঙ্গে সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসনের সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জকে আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন এলাকায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।...
৭৩৪

তরিকুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, জনগণের দোরগোড়ায় আন্তরিকতার সঙ্গে সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসনের সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জকে আধুনিক, পরিকল্পিত ও নাগরিক সুবিধাসম্পন্ন এলাকায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার সকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, চলমান প্রকল্পের অগ্রগতি, জনসেবার মানোন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এমপি মান্নান বিশেষভাবে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে থানা পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেন।
মতবিনিময় সভা শেষে অসহায়, দুঃস্থ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১১টি পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণের নগদ অর্থের চেক বিতরণ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে তিনি বলেন, সরকারের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মেম্বার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত এমপির নেতৃত্বে সোনারগাঁয়ে উন্নয়নের ধারা আরও গতিশীল হবে এবং জনসেবার মান বৃদ্ধি পাবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে পুলিশ চেকপোস্টে ৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১

Next

ফতুল্লায় ভেজাল শিশু খাদ্য উৎপাদন: র‍্যাব-১১ ও ভোক্তা অধিকারের যৌথ অভিযানে জরিমানা ৫০ হাজার টাকা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ