1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ের কাঁচপুরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার রূপগঞ্জে ভোজ্য তেলের অবৈধ মজুদ ও ভেজাল উৎপাদনের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেফতার সোনারগাঁও উপজেলার চৌরাস্তা এলাকায় লাইসেন্সবিহীনভাবে পরিচালিত একটি ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অভিযান চালিয়ে ম্যানেজারকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত। সোনারগাঁয়ে নির্বাচনী শত্রুতায় যুবক খুন, ইউপি সদস্য আটক লাইসেন্স ছাড়া ভোজ্যতেল বাজারজাত: নারায়ণগঞ্জে জরিমানা ২ লাখ টাকা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আজহারুল ইসলাম মান্নানের পক্ষ থেকে ঔষধ অনুদান প্রদান নারায়ণগঞ্জে তথ্য অধিকার আইন, ২০০৯ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনারগাঁয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ তিনজন আটক সোনারগাঁয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত

কাঁচপুরে অবৈধ ছাপাখানার মেশিন ও ৪ হাজার বই আটক, মূল্য প্রায় ২০ লাখ টাকা

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে
২২০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ছাপাখানার মেশিন ও বিপুল পরিমাণ নকল বই জব্দ করেছে পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার কাঁচপুর ইউনিয়নের বেহাকৈর এলাকা থেকে সোনারগাঁ থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ছাপানো প্রায় ৪ হাজার পিস বই এবং একটি ছাপাখানার মেশিন উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন শ্রেণির লেকচার ও পাঞ্জেরী প্রকাশনীর গাইড বইয়ের নকল কপি অনুমোদন ছাড়াই ছাপিয়ে দেশের বিভিন্ন এলাকায় শিক্ষার্থীদের কাছে সরবরাহ করে আসছিল। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ ছাপাখানাটি শনাক্ত করে বই ও মেশিন জব্দ করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, অবৈধভাবে পরিচালিত ছাপাখানা থেকে বইসহ মেশিন আটক করা হয়েছে। এ ঘটনায় কপিরাইট আইনে মামলা দায়ের করে জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট