বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে হেরোইনসহ ১৪ আসামি গ্রেফতার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৯৯ বার পড়া হয়েছে
৪৯৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৮১ (একশত একাশি) পুড়িয়া হেরোইনসহ বিভিন্ন মামলার ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) থানা পুলিশের পৃথক অভিযানে ২টি নিয়মিত মাদক মামলায় ০৭ (সাত) জনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার করা হয়। এছাড়া জুয়া বিরোধী অভিযানে জুয়া আইনে ০৬ (ছয়) জনকে আটক করা হয়েছে। অন্যদিকে সিআর ওয়ারেন্টভুক্ত আরও ০১ (এক) জন আসামিকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদক ও অপরাধ নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইন জব্দ করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র জানায়, মাদক, জুয়া ও ওয়ারেন্টভুক্ত আসামিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews