Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসিদ্ধিরগঞ্জসোনারগাঁ

সোনারগাঁয়ের যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি মান্নান

By একুশে বাংলা নিউজ
February 27, 2026 1 Min Read
0

সোনারগাঁয়ের যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করলেন নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি মান্নান

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ সোনারগাঁয়ে এক অসহায় যুবকের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তাঁর উদ্যোগে দুর্ঘটনায় আহত হয়ে কর্মহীন হয়ে পড়া অটোচালক শাহাদাত হোসেনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। জানা যায়, গত এক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শাহাদাত হোসেন দীর্ঘদিন কর্মক্ষমতা হারিয়ে দুর্বিষহ জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আজহারুল ইসলাম মান্নান নিয়মিত তার চিকিৎসার খোঁজখবর নেন, চিকিৎসা ব্যয় বহন করেন এবং পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। এরই ধারাবাহিকতায় সংসদ সদস্যের পক্ষ থেকে শাহাদাত হোসেনের হাতে একটি অটোরিকশা তুলে দেওয়া হয়, যাতে তিনি...
৫০০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

সোনারগাঁয়ে এক অসহায় যুবকের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ–সিদ্ধিরগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান। তাঁর উদ্যোগে দুর্ঘটনায় আহত হয়ে কর্মহীন হয়ে পড়া অটোচালক শাহাদাত হোসেনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
জানা যায়, গত এক বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শাহাদাত হোসেন দীর্ঘদিন কর্মক্ষমতা হারিয়ে দুর্বিষহ জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে আজহারুল ইসলাম মান্নান নিয়মিত তার চিকিৎসার খোঁজখবর নেন, চিকিৎসা ব্যয় বহন করেন এবং পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
এরই ধারাবাহিকতায় সংসদ সদস্যের পক্ষ থেকে শাহাদাত হোসেনের হাতে একটি অটোরিকশা তুলে দেওয়া হয়, যাতে তিনি পুনরায় আয়-রোজগারের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে পারেন। অটোরিকশাটি হস্তান্তর করেন সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা ও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহের আলী, উপজেলা জাসাসের সভাপতি মো. আমির হোসেন, বারদী ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি করিম মেম্বার ও সহ-সভাপতি শামসুদ্দিন মুকুল, বারদী ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।
এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মো. জামাল হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. জামান, উপজেলা ছাত্রদল নেতা ইয়ামিন রহমান শিশির, জোবায়ের আহমেদ এবং মছলন্দপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, একজন অসহায় যুবকের কর্মসংস্থানের এমন উদ্যোগ মানবিক রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযান ৩ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

Next

সোনারগাঁও পৌরসভার প্রশাসক হিসেবে মোশারফ হোসেনকে নিয়োগের দাবি জনতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ