Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

ফতুল্লার পাগলা মুন্সিখোলা রোডে অভিযান: ১০০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
March 2, 2026 1 Min Read
0

ফতুল্লার পাগলা মুন্সিখোলা রোডে অভিযান: ১০০০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা মুন্সিখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল (চাবিসহ) ও একটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জ। রোববার (০১ মার্চ ২০২৬) বিকেল প্রায় ৫টার দিকে অধিদপ্তরের সম্মানীয় উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক কাজী কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— ১. আব্দুল মোমিন (৩৫), পিতা: মো. আব্দুল রাজ্জাক, মাতা: আলেয়া বেগম, সাং- শুভাডা পূর্বপাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা। ২. মো. মাসুদ রানা (৩৫), পিতা: মৃত আনোয়ার হোসেন, মাতা: তহুরা বেগম, স্থায়ী ঠিকানা- সতরদী, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর।...
৪৯৯

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পাগলা মুন্সিখোলা রোড এলাকায় অভিযান চালিয়ে ১০০০ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল (চাবিসহ) ও একটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নারায়ণগঞ্জ।
রোববার (০১ মার্চ ২০২৬) বিকেল প্রায় ৫টার দিকে অধিদপ্তরের সম্মানীয় উপপরিচালক হুমায়ুন কবির খোন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক কাজী কামরুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—
১. আব্দুল মোমিন (৩৫), পিতা: মো. আব্দুল রাজ্জাক, মাতা: আলেয়া বেগম, সাং- শুভাডা পূর্বপাড়া, থানা- দক্ষিণ কেরানীগঞ্জ, জেলা- ঢাকা।
২. মো. মাসুদ রানা (৩৫), পিতা: মৃত আনোয়ার হোসেন, মাতা: তহুরা বেগম, স্থায়ী ঠিকানা- সতরদী, থানা- ভাঙ্গা, জেলা- ফরিদপুর। বর্তমানে তিনি দক্ষিণ কেরানীগঞ্জের শুভাডা পূর্বপাড়ায় বসবাস করছিলেন।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল (চাবিসহ) এবং একটি মোবাইল সেট জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁয়ে সাংবাদিকের ওপর হামলা ও চাঁদা দাবির অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

Next

রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয়দের চাকরি ও ব্যবসার দাবিতে সংবাদ সম্মেলন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ