Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: র‍্যাব-১১ এর অভিযানে ২ আসামি গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
March 3, 2026 2 Min Read
0

রূপগঞ্জে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ: র‍্যাব-১১ এর অভিযানে ২ আসামি গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ ​নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৩ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও ঢাকার ডেমরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃতরা হলো— রূপগঞ্জের নরাবটেক এলাকার মৃত সোবহানের ছেলে নুরু মিয়া (৬৭) এবং নুরু মিয়ার ছেলে ফালান (৫০)। তারা মামলার যথাক্রমে ২ ও ৪ নম্বর আসামি। ​মামলার বিবরণ ও র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম এক দরিদ্র কৃষকের সন্তান। গত ১৪ ফেব্রুয়ারি সকালে ১নং আসামি ছানোয়ার টাকার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে তার বাড়িতে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে...
৪০৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

​নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১৩ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (৩ মার্চ) রাত ১টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড ও ঢাকার ডেমরা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো— রূপগঞ্জের নরাবটেক এলাকার মৃত সোবহানের ছেলে নুরু মিয়া (৬৭) এবং নুরু মিয়ার ছেলে ফালান (৫০)। তারা মামলার যথাক্রমে ২ ও ৪ নম্বর আসামি।

​মামলার বিবরণ ও র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিম এক দরিদ্র কৃষকের সন্তান। গত ১৪ ফেব্রুয়ারি সকালে ১নং আসামি ছানোয়ার টাকার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে তার বাড়িতে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি কাউকে বললে প্রাণনাশের হুমকি দেয়ায় ভিকটিম শুরুতে মুখ খোলেনি।

​পরবর্তীতে কিশোরী অসুস্থ হয়ে পড়লে ১৬ ফেব্রুয়ারি তাকে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে জানায়, ১নং আসামি ছানোয়ার ও গ্রেফতারকৃত ২নং আসামি নুরু মিয়ার সহায়তায় তাকে ইতিপূর্বে একাধিকবার ধর্ষণ করা হয়েছে।

​ভিকটিমের বাবা আইনি ব্যবস্থা নিতে চাইলে আসামিরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। তবে সব বাধা উপেক্ষা করে ঘটনার ১১ দিন পর রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ভিকটিমের পিতা। বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

​মামলা রুজুর পর থেকেই ছায়াতদন্ত শুরু করে র‍্যাব-১১। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে বিশেষ আভিযানিক দল নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও ঢাকার সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে নুরু মিয়া ও ফালানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​র‍্যাব-১১ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মামলার প্রধান আসামিসহ অন্যদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

​

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে বন্দরে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Next

জনভোগান্তি নিরসনে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ