বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার চকলেট তৈরিতে মেয়াদোত্তীর্ণ ফ্লেভার ব্যবহার: সোনারগাঁয়ে কারখানাকে ১ লাখ টাকা জরিমানা ডিজিএফআই পরিচয়ে প্রতারণার অভিযোগে সোনারগাঁয়ে দুইজন গ্রেপ্তার ফতুল্লায় র‍্যাব সদস্যদের ওপর সশস্ত্র হামলার প্রধান আসামি শীর্ষ সন্ত্রাসী গিট্টু রিপন কক্সবাজার থেকে গ্রেপ্তার বিস্কুট খাওয়ানোর প্রলোভনে রূপগঞ্জে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ১০০ স্কুলে গাছের চারা ও ২টি ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ড বিতরণ নারায়ণগঞ্জে জাপান প্রবাসীর লুট হওয়া স্বর্ণালংকার উদ্ধার, পৃথক অভিযানে ৫ ডাকাত গ্রেফতার চট্টগ্রামে বন্যার্তদের পাশে নারায়ণগঞ্জের লজিক অফ বাংলাদেশ সোনারগাঁয়ে শপিং মলে দুঃসাহসিক চুরি: আন্তঃজেলা চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার

রূপগঞ্জে ১ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে
১৯২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পাবলিক অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নারায়ণগঞ্জ।
মঙ্গলবার (০৩ মার্চ ২০২৬) বিকাল আনুমানিক ৪টা ২৫ মিনিটে রূপগঞ্জ থানাধীন গোলাকান্দাইল সরকার বাড়ির মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি পরিচালনা করেন জেলা কার্যালয়ের সম্মানীয় উপপরিচালক জনাব হুমায়ুন কবির খোন্দকারের সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক মোঃ এনামুল হকের নেতৃত্বে একটি চৌকস টিম।
অভিযানে আব্দুল গনি মিয়ার বাড়ির ভাড়াটিয়া মোঃ মাসুম মিয়া ওরফে টোরালা মাসুম (৪০) এর নিজ দখলীয় বসতঘরে তল্লাশি চালিয়ে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে গ্রেফতার দেখানো হয়।
জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। স্থানীয়দের একাধিক অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews