Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জসিদ্ধিরগঞ্জ

র‍্যাব-১১-এর অভিযানে ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা: গ্রেফতার ২

By একুশে বাংলা নিউজ
March 3, 2026 2 Min Read
0

র‍্যাব-১১-এর অভিযানে ফতুল্লায় জামিনে মুক্তির ঘণ্টাখানেক পর যুবককে কুপিয়ে হত্যা: গ্রেফতার ২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় জামিনে মুক্তির মাত্র ঘণ্টাখানেক পর মো. ইমন (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার রাত ৯টার দিকে শহরের মাসদাইর গুদারাঘাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। দীর্ঘদিন কারাভোগের পর তিনি ওই দিন রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান। অভিযোগ অনুযায়ী, বাড়িতে ফেরার কিছুক্ষণ পর ফেরদৌস নামে এক ব্যক্তি মুঠোফোনে ইমনকে গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার বাবুল মিয়ার বাসায় ডেকে নেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী জাহিদ, হৃদয়সহ কয়েকজনের হাতে তাকে তুলে দেওয়া হয়।...
৩৮৪

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা এলাকায় জামিনে মুক্তির মাত্র ঘণ্টাখানেক পর মো. ইমন (৩৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।
গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার রাত ৯টার দিকে শহরের মাসদাইর গুদারাঘাট এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের ছেলে। দীর্ঘদিন কারাভোগের পর তিনি ওই দিন রাত সাড়ে ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।
অভিযোগ অনুযায়ী, বাড়িতে ফেরার কিছুক্ষণ পর ফেরদৌস নামে এক ব্যক্তি মুঠোফোনে ইমনকে গুদারাঘাট ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকার বাবুল মিয়ার বাসায় ডেকে নেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে সন্ত্রাসী জাহিদ, হৃদয়সহ কয়েকজনের হাতে তাকে তুলে দেওয়া হয়। তারা ধারালো অস্ত্র দিয়ে ইমনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।
প্রাণ বাঁচাতে ইমন পাশের সাদেক মিয়ার বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে সেখানেও হামলাকারীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর গোপন সংবাদের ভিত্তিতে ৩ মার্চ ২০২৬ তারিখ দুপুর ১টা ৪৫ মিনিটে র‍্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল মাসদাইর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন—
১) মো. রায়হান ওরফে ডিপজল (২৮), পশ্চিম মাসদাইর, ফতুল্লা।
২) মো. সেতু (১৯), দেওভোগ পশ্চিম নগর, ফতুল্লা।
গ্রেফতারের সময় রায়হান ওরফে ডিপজলের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে একটি পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে হত্যাচেষ্টা ও চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

জনভোগান্তি নিরসনে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

Next

নারায়ণগঞ্জে ১০০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ