Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

সরকারি নির্দেশ অমান্য করে সোনারগাঁয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা

By একুশে বাংলা নিউজ
March 3, 2026 1 Min Read
0

সরকারি নির্দেশ অমান্য করে সোনারগাঁয়ে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ও মেঘনা নিউটাউন এলাকায় অনুসন্ধানে দেখা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। অথচ সরকারি ঘোষণায় ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত সকল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। সরেজমিনে দেখা যায়, সোনারগাঁ আইডিয়াল স্কুল, মেরিট স্কুল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুল, ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ এবং মেঘনা শিল্পনগরীতে অবস্থিত সোনারগাঁ স্টার ফ্লাওয়ার রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে নিয়মিত ক্লাস চলছে। মেঘনা শিল্পনগরীতে অবস্থিত সোনারগাঁ স্টার ফ্লাওয়ার রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে সংশ্লিষ্ট...
৪৭৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ও মেঘনা নিউটাউন এলাকায় অনুসন্ধানে দেখা গেছে, সরকারি নির্দেশনা অমান্য করে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। অথচ সরকারি ঘোষণায় ১৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত সকল মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল ও কলেজ বন্ধ রাখার নির্দেশনা রয়েছে।

সরেজমিনে দেখা যায়, সোনারগাঁ আইডিয়াল স্কুল, মেরিট স্কুল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুল, ক্যাপিটাল স্কুল অ্যান্ড কলেজ এবং মেঘনা শিল্পনগরীতে অবস্থিত সোনারগাঁ স্টার ফ্লাওয়ার রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে নিয়মিত ক্লাস চলছে।

মেঘনা শিল্পনগরীতে অবস্থিত সোনারগাঁ স্টার ফ্লাওয়ার রফিকুল ইসলাম স্কুল অ্যান্ড কলেজে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও শিক্ষকবৃন্দের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে অনেকে এড়িয়ে যান। কেউ কেউ দাবি করেন, তাদের প্রতিষ্ঠান সরকারি এমপিওভুক্ত নয়, তাই তারা ক্লাস চালু রেখেছেন।

এ বিষয়ে সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম জাহিদ ইকবালের সঙ্গে কথা বললে তিনি জানান, কোনো অবস্থাতেই সরকারি নির্দেশনা অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সুযোগ নেই। নির্দেশনা সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্যই প্রযোজ্য।

এ প্রসঙ্গে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে যে প্রজ্ঞাপন জারি হয়েছে, তা অমান্য করার কোনো এখতিয়ার কারও নেই। কেউ যদি সরকারি নির্দেশ অমান্য করে স্কুল খোলা রাখে—এমন তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় অভিভাবকদের অভিযোগ, সরকারি নির্দেশনা অমান্য করে স্কুল খোলা রাখায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে। তারা দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেছেন।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয়দের চাকরি ও ব্যবসার দাবিতে সংবাদ সম্মেলন

Next

সিদ্ধিরগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ