সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জের বন্দরে বিলাসবহুল জিপ থেকে ১৪০ কেজি গাঁজা জব্দ, র‍্যাব-১১ এর অভিযান সোনারগাঁওয়ের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি রাসেল আগ্নেয়াস্ত্রসহ র‍্যাব-১১-এর হাতে গ্রেফতার র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর

পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ: বড় ভাইদের বিরুদ্ধে ছোট ভাই আলমগীরের অভিযোগ

  • প্রকাশিত: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
২১৯

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যের বাজার ইউনিয়নের হাড়িয়া এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে আপন তিন বড় ভাইয়ের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন ছোট ভাই আলমগীর হোসেন। দীর্ঘদিন ধরে পারিবারিকভাবে একাধিকবার বিচার-সালিশ হলেও এখনো এ বিরোধের কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।

ভুক্তভোগী আলমগীর হোসেন জানান, তার বড় তিন ভাই মোতালেব, মোজাম্মেল ও ইয়াকুব মিয়া পৈতৃক সম্পত্তি তাকে বুঝিয়ে দিতে নানা টালবাহানা করছেন। তিনি বলেন,ভাইদের অত্যাচারের কারণে আমি অনেক আগেই পরিবার নিয়ে ঢাকায় বসবাস শুরু করি। প্রায় দেড় বছর আগে আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে আমার বিল্ডিংসহ বাড়িটি দখলে নিয়ে নেয় আমার আপন বড় ভাইয়েরা।

তিনি আরও বলেন, ব্যক্তিগত সমস্যার কারণে তিনি তার পৈতৃক সম্পত্তির কিছু অংশ সাফ কবলা এবং কিছু অংশ বায়না চুক্তির মাধ্যমে বিক্রি করেন। কিন্তু ক্রেতাদের কাছে জমি বুঝিয়ে দিতে গেলে তার ভাইয়েরা বাধা সৃষ্টি করেন এবং হামলা ও মামলা দিয়ে তাকে হয়রানি করছেন বলে অভিযোগ করেন।

আলমগীর হোসেন বলেন,আমি সোনারগাঁ প্রশাসন ও এলাকাবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই,আমি আমার বাবার ছোট ছেলে। যদি আমার ভাইয়েরা বাড়ি ও বিল্ডিং ভোগদখল করতে পারে। তাহলে আমি কেন পারবো না আমি আমার প্রাপ্য হক চাইতেই তাদের পক্ষ থেকে আমার এবং জমির ক্রেতাদের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে, পাশাপাশি আমাকে হুমকি-ধমকিও দেওয়া হচ্ছে।

তিনি প্রশাসনের কাছে আকুল আবেদন জানিয়ে বলেন,বিষয়টি তদন্ত করে সঠিক বিচার ও তার ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছি,এ বিষয়ে অভিযুক্ত বড় ভাইদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিকভাবে মীমাংসার চেষ্টা হলেও এখনো কোনো সমাধান হয়নি। এলাকাবাসীর মতে, প্রশাসনের হস্তক্ষেপে এ বিরোধের স্থায়ী সমাধান হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews