Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদকসোনারগাঁ

মোগরাপাড়া চৌরাস্তা উচ্ছেদ অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, সুশৃঙ্খল পরিবেশ না হওয়া পর্যন্ত চলবে মোবাইল কোর্ট: ইউএনও

By একুশে বাংলা নিউজ
March 7, 2026 2 Min Read
0

মোগরাপাড়া চৌরাস্তা উচ্ছেদ অভিযান নিয়ে মিশ্র প্রতিক্রিয়া, সুশৃঙ্খল পরিবেশ না হওয়া পর্যন্ত চলবে মোবাইল কোর্ট: ইউএনও

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চলমান উচ্ছেদ অভিযান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা  (আসিফ আল জিনাত-ইউএনও) তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। স্ট্যাটাসে ইউএনও বলেন, মোগরাপাড়া চৌরাস্তা উচ্ছেদ অভিযান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মতামত আসছে এবং প্রত্যেকের মূল্যবান মতামতকে সম্মান করা হয়। অনেকেই প্রশ্ন তুলছেন, ঈদের ঠিক আগ মুহূর্তে কেন এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, বিষয়টি অনেকটা ‘চেইন রিঅ্যাকশন’-এর মতো। ঈদকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়ি ফেরেন। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়। আর যানজটের...
৪৫০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় চলমান উচ্ছেদ অভিযান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা  (আসিফ আল জিনাত-ইউএনও) তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন।
স্ট্যাটাসে ইউএনও বলেন, মোগরাপাড়া চৌরাস্তা উচ্ছেদ অভিযান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মতামত আসছে এবং প্রত্যেকের মূল্যবান মতামতকে সম্মান করা হয়। অনেকেই প্রশ্ন তুলছেন, ঈদের ঠিক আগ মুহূর্তে কেন এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, বিষয়টি অনেকটা ‘চেইন রিঅ্যাকশন’-এর মতো। ঈদকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক মানুষ বাড়ি ফেরেন। এতে সড়কে তীব্র যানজট তৈরি হয়। আর যানজটের সুযোগে ছিনতাই ও ডাকাতির মতো অপরাধের ঝুঁকিও বাড়ে। তাই বৃহৎ জনগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ইউএনও আরও বলেন, অতীতেও এ ধরনের উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে, তবে তা স্থায়ীভাবে কার্যকর হয়নি। কেন তা টেকসই হয়নি, সেই মূল্যায়ন জনগণের ওপরই ছেড়ে দিয়েছেন তিনি।
বর্তমান বাস্তবতার কথা উল্লেখ করে তিনি বলেন, মহাসড়কের যানজট নিরসনে সরকার ইতোমধ্যে প্রশাসনকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান নিজে উপস্থিত থেকে এ কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেছেন। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সবার সহযোগিতায় অবশ্যই ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিষয়টিও বিবেচনায় রেখে কাজ করা হচ্ছে।
পরিশেষে সোনারগাঁ উপজেলাকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও পরিকল্পিতভাবে গড়ে তুলতে সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেন ইউএনও।
এছাড়া তিনি জানান, মোগরাপাড়া চৌরাস্তার পরিবেশ পুরোপুরি সুশৃঙ্খল না হওয়া পর্যন্ত নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ মোবাইল কোর্ট পরিচালিত হবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

নারায়ণগঞ্জে পুলিশ কর্তৃক সাংবাদিককে লাঞ্চিত

Next

ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ