Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও ভেজাল শিশু খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

By একুশে বাংলা নিউজ
March 9, 2026 1 Min Read
0

ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই ও ভেজাল শিশু খাদ্য উৎপাদন, প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, নকল শিশু খাদ্য উৎপাদন ও বিষাক্ত কেমিক্যাল ব্যবহারের অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে ফতুল্লার নয়ামাটি এলাকার কুতুবপুরে অবস্থিত আমিন স্কয়ার বিডি লিমিটেড নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১১ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করছে। পাশাপাশি নকল শিশু খাদ্য উৎপাদন এবং খাদ্য তৈরিতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এছাড়াও...
৪০৬

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, নকল শিশু খাদ্য উৎপাদন ও বিষাক্ত কেমিক্যাল ব্যবহারের অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র‍্যাব-১১ ও জেলা প্রশাসন। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টার দিকে ফতুল্লার নয়ামাটি এলাকার কুতুবপুরে অবস্থিত আমিন স্কয়ার বিডি লিমিটেড নামক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-১১ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।
অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করছে। পাশাপাশি নকল শিশু খাদ্য উৎপাদন এবং খাদ্য তৈরিতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এছাড়াও উৎপাদিত পণ্যের গায়ে নির্ধারিত মেয়াদোত্তীর্ণের (এক্সপায়ারি) তারিখ উল্লেখ না করার বিষয়টিও ধরা পড়ে।
এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে র‍্যাব-১১ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

আড়াইহাজারে র‍্যাব-১১ এর অভিযানে পাইপগান ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার

Next

নবনির্বাচিত নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজহারুল ইসলাম মান্নানকে সোনারগাঁ রয়েল রিসোর্ট পরিবারের শুভেচ্ছা।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ