মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-১১-এর অভিযানে বন্দরে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির ওরিয়েন্টেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁয়ে স্বদেশ পরিবহনের চালকের বিরুদ্ধে যাত্রীকে কামড়ে আহত করার অভিযোগ মানবাধিকার প্রতিষ্ঠায় আইএইচআরসি ট্রাস্টের নারায়ণগঞ্জ জেলা কমিটি আংশিক নেতৃত্ব ঘোষণা। শহীদ জিয়া হলের রূপান্তর: উন্নয়ন নাকি মাদকের অভয়ারণ্য? জনআকাঙ্ক্ষার প্রতিফলন প্রয়োজন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বি. আর. বিলকিসকে ফুলেল শুভেচ্ছা রূপগঞ্জ থানার এএসআই অজয় কুমারের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ দেশবিরোধী ষড়যন্ত্র ও অরাজকতা রুখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতার দাবি হারুন এর হাজীগঞ্জ ফেরীঘাটে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তলসহ অস্ত্রধারী গ্রেপ্তার সোনারগাঁয়ের কাঁচপুরে বিশেষ অভিযানে ১৮ বোতল স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক: বৈদ্যেরবাজারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে
২৮০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন সাহেবের জনপ্রিয়তা ও উন্নয়ন কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে উন্নয়নের ধারাকে ব্যাহত করার চেষ্টা করছে। তবে এসব অপপ্রচারকে উপেক্ষা করে সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন।

এলাকাবাসীর মতে, দায়িত্ব গ্রহণের পর থেকেই মামুন চেয়ারম্যান বৈদ্যেরবাজার ইউনিয়নের সার্বিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুষ্ঠু বাস্তবায়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে তিনি ইতোমধ্যেই মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ইউনিয়নের বিভিন্ন গ্রামে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। বিশেষ করে দরিদ্র, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করায় অনেকেই তাকে একজন মানবিক ও জনবান্ধব নেতা হিসেবে অভিহিত করছেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন শুধু উন্নয়নমূলক কাজেই সীমাবদ্ধ নন, বরং সামাজিক ও মানবিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছেন। এলাকার অসহায় পরিবারগুলোর জন্য সহায়তা প্রদান, মসজিদ-মাদরাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগিতা, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে সচেতনতামূলক উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাকে নিয়মিত দেখা যায়।
তার উদ্যোগে স্থানীয়ভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতেও নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান এলাকাবাসী।

স্থানীয়দের ভাষ্যমতে, কিছু ব্যক্তি ও তাদের অনুসারীরা বিভিন্নভাবে এলাকায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে নদীতে অবৈধ ড্রেজিং, ভূমি দখলের চেষ্টা এবং মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ডে মদত দেওয়ার মতো অভিযোগও রয়েছে বলে দাবি করেন এলাকাবাসীর একটি অংশ।

তবে এসব অভিযোগ-সমালোচনার জবাবে মামুন চেয়ারম্যান উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমেই জনগণের আস্থা ধরে রাখতে চান। তিনি মনে করেন, রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা।
স্থানীয় সচেতন মহল মনে করেন, রাজনৈতিক বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে কাজ করা প্রয়োজন। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, যাতে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে এবং অবৈধ কর্মকাণ্ড বন্ধ করে

এলাকাবাসীর প্রত্যাশা, সম্মিলিত প্রচেষ্টায় বৈদ্যেরবাজার ইউনিয়ন আরও এগিয়ে যাবে এবং জনগণের কল্যাণে চলমান উন্নয়ন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews