Skip to content
-
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

একুশে বাংলা নিউজ একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • আইন-আদালত
  • খাদ্য ও পুষ্টি
  • ইসলামিক
  • ধর্ম
  • খেলাধুলা
  • শিল্প-সাহিত্য
  • পড়ালেখা
Subscribe
Close

Search

Rab-11অপরাধনারায়ণগঞ্জনিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপু বিদেশি পিস্তল ও গুলিসহ র‍্যাবের হাতে গ্রেফতার

By একুশে বাংলা নিউজ
March 11, 2026 2 Min Read
0

নারায়ণগঞ্জ বন্দরের শীর্ষ সন্ত্রাসী দিপু বিদেশি পিস্তল ও গুলিসহ র‍্যাবের হাতে গ্রেফতার

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা শীর্ষ সন্ত্রাসী দিপুকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানাধীন পূর্ব চাঁনপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ দিপু (৩২) বন্দর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল এবং এলাকায় আধিপত্য বিস্তারের একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় নতুন কোনো স্থাপনা নির্মাণের সময় দিপু বাহিনীকে মোটা অঙ্কের চাঁদা দিতে হতো। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়া এবং মারধরের...
৩৯৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা শীর্ষ সন্ত্রাসী দিপুকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র‍্যাব-১১। মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানাধীন পূর্ব চাঁনপুর গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ দিপু (৩২) বন্দর ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখল এবং এলাকায় আধিপত্য বিস্তারের একাধিক অভিযোগ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় নতুন কোনো স্থাপনা নির্মাণের সময় দিপু বাহিনীকে মোটা অঙ্কের চাঁদা দিতে হতো। চাঁদা না দিলে কাজ বন্ধ করে দেওয়া এবং মারধরের ঘটনাও ঘটত নিয়মিত।
এছাড়া শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে পণ্যবাহী ট্রলার ও বাল্কহেড থেকে তার বাহিনীর সদস্যরা নিয়মিত চাঁদা আদায় করত। স্থানীয় ছোট-বড় ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে মাসোহারা আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। দিপু তার বাহিনীর মাধ্যমে সাধারণ মানুষের পৈতৃক জমি ও ভিটেমাটি জোরপূর্বক দখল করত বলে অভিযোগ রয়েছে। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীদের ভয় দেখিয়ে নামমাত্র মূল্যে জমি লিখে নেওয়া বা পেশিশক্তি ব্যবহার করে উচ্ছেদ করা হতো।
র‍্যাব আরও জানায়, এলাকায় আধিপত্য বজায় রাখতে দিপু আগ্নেয়াস্ত্রধারী সন্ত্রাসী বাহিনী ব্যবহার করত। তার ছত্রছায়ায় মদনপুর ও বন্দর এলাকায় মাদক ব্যবসার একটি বড় নেটওয়ার্ক গড়ে ওঠে। তার তত্ত্বাবধানে এলাকায় গাঁজা, ইয়াবা ও ফেন্সিডিল কেনাবেচা হতো।
র‍্যাব-১১ জানায়, দিপুর অপরাধ কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে পূর্ব চাঁনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, একটি চাইনিজ কুড়াল, দুটি চাকু এবং কয়েকটি লোহার পাইপ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত দিপুর বিরুদ্ধে বন্দর থানায় অস্ত্র, ডাকাতি ও চাঁদাবাজিসহ অন্তত ১৮টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

Author

একুশে বাংলা নিউজ

সত্যের পথে সময়ের সাথে

Follow Me
Other Articles
Previous

জনগণের আস্থা ও উন্নয়নের প্রতীক: বৈদ্যেরবাজারের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মামুন

Next

নারায়ণগঞ্জ বন্দরে র‍্যাব-১১ এর অভিযানে শীর্ষ সন্ত্রাসী দিপু গ্রেফতার, বিদেশী পিস্তল ও অস্ত্র উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ | একুশে বাংলা নিউজ