মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে সিভিল সার্জনের পরিদর্শন নীলফামারীতে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, প্রধান শিক্ষকের অস্বীকৃতি ইমরান খানের বন্দিত্ব মানবাধিকার লঙ্ঘন: জাতিসংঘ বিশেষজ্ঞের উদ্বেগ সালিশে নাতিকে রক্ষা করতে গিয়ে নিহত দাদা, মোবাইল চুরির অভিযোগে মারধর রাইডশেয়ারিং নীতিমালায় সিএনজি বাদ দেওয়ার উদ্যোগে উদ্বেগ খুলনায় তরুণের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার চীনের ১১টি জে-২০ যুদ্ধবিমান মোতায়েন ভারতের সীমান্তে আশুগঞ্জ পাওয়ার স্টেশনের এমডি নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য: শেখ হাসিনার ফাঁসি বাস্তবায়নের দাবি চাঁদাবাজি ও মারামারির অভিযোগে বিএনপি নেতা আজাদসহ ৬ জন গ্রেপ্তার

ঈদ যাত্রায় নিরাপত্তা জোরদার: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে র‍্যাব-১১’র তল্লাশি অভিযান

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ২৩৭ বার পড়া হয়েছে
৩৮০

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এর অংশ হিসেবে মহাসড়ক, বাস টার্মিনাল, রেলস্টেশন ও লঞ্চঘাটে বিশেষ চেকপোস্ট স্থাপনসহ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (১৩ মার্চ) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।
র‍্যাব সূত্র জানায়, ঈদকে সামনে রেখে মহাসড়কে ছিনতাই, অজ্ঞান পার্টির তৎপরতা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান জোরদার করা হয়েছে। একই সঙ্গে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখা হয়েছে।
র‍্যাব-১১ আরও জানায়, ঈদ যাত্রা নির্বিঘ্ন রাখতে তাদের এ ধরনের তল্লাশি ও নিরাপত্তা কার্যক্রম ঈদের আগ পর্যন্ত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews