1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া ১১ রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করেছে র‍্যাব-১১ কুমিল্লার তিতাসে ১০০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক সোনারগাঁয়ে ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার অনলাইন শপিংয়ের নামে প্রতারণা: বন্দর থানা পুলিশের অভিযানে চক্রের ৪ সদস্য গ্রেফতার সোনারগাঁয়ে ২৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক সিদ্ধিরগঞ্জে ভোজ্য তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগে অভিযান: ১ লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে ১ কেজি গাঁজাসহ কিশোরী আটক সিদ্ধিরগঞ্জে ভূমি কর্মকর্তা দুলালের হস্তক্ষেপে কমছে দালালদের দৌরাত্বl সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সোনারগাঁও পৌরসভায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ, কম চাল পাওয়ার দাবি উপকারভোগীদের

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে
১৪৭

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভায় দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) দুপুরে পৌর ভবন প্রাঙ্গণে চাল বিতরণের সময় উপকারভোগীদের একাংশ এ অভিযোগ করেন।
পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় সোনারগাঁও পৌর এলাকার দুস্থ ও হতদরিদ্র পরিবারের মাঝে মোট ৩ হাজার ৮৫টি ভিজিএফ কার্ড বিতরণ করা হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও অনেকেই নির্ধারিত পরিমাণের চেয়ে কম চাল পেয়েছেন বলে অভিযোগ করেন। তাদের ভাষ্যমতে, কেউ পেয়েছেন ৮ কেজি ৮৯০ গ্রাম, কেউ ৮ কেজি ৮০০ গ্রাম, আবার কেউ ৯ কেজি ৪১০ গ্রাম, ৯ কেজি ২৩০ গ্রাম, ৯ কেজি ১৫০ গ্রাম কিংবা ৯ কেজি ২৬০ গ্রাম চাল।
চাল নিতে আসা পৌর এলাকার কয়েকজন দুস্থ ও হতদরিদ্র ব্যক্তি অভিযোগ করে বলেন, অনেক ভাড়াটিয়া কার্ড পেলেও প্রকৃত স্থানীয় গরীবদের মধ্যে অনেকে এই কার্ড পাননি। তাদের দাবি, “মুখ দেখে দেখে কার্ড দেওয়া হয়েছে। সরকারিভাবে আমাদের জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ থাকলেও আমরা পুরো ১০ কেজি পাইনি।”
এ বিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আসিফ আল জিনাত বলেন, “প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়ার কথা এবং ১০ কেজিই দেওয়া হয়েছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কেউ অনিয়মের অভিযোগ করেনি। তবে অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট