1. live@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ : একুশে বাংলা নিউজ
  2. info@www.ekusheybanglanews.com : একুশে বাংলা নিউজ :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন

সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পিটিয়ে আহত

তরিকুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে
২৫২

তরিকুল ইসলাম নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় চাঁদা না দেওয়ায় এক ভ্রাম্যমান ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে।
জানা যায়, মোগরাপাড়া চৌরাস্তায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের পাশে কেন্দ্রীয় জামে মসজিদের সংলগ্ন এলাকায় নিয়মিত ভ্রাম্যমান কাঁচা বাজার বসে। ওই বাজারে শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী ব্যবসায়ী শামীম ওসমান বাবু জানান, বাজারে ব্যবসা করার সময় তার কাছে ১০০ টাকা চাঁদা দাবি করা হয়। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারা হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং তার মাথা ফেটে যায়।
এ ঘটনায় বাবু জানান, তিনি বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
স্থানীয়রা জানান, মোগরাপাড়া চৌরাস্তায় ভ্রাম্যমান বাজারকে কেন্দ্র করে মাঝে মধ্যেই চাঁদাবাজির ঘটনা ঘটে। বিষয়টি প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট